হোম > বিশ্ব

ইসরাইলের জায়নবাদী আর ভারতের আরএসএস যমজ ভাই

জনসভায় কেরালার মুখ্যমন্ত্রী

আতিকুর রহমান নগরী

ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) সংগঠনটিকে ইসরাইলের জায়নবাদীদের সঙ্গে তুলনা করে দুই পক্ষকে ‘যমজ ভাই’ আখ্যা দিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরএসএসের শতবর্ষ পূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকিট ও মুদ্রা উন্মোচনের পরদিনই এ মন্তব্য করেছেন পিনারাই বিজয়ন।

বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার কেরালার উপকূলীয় শহর কান্নুরে এক জনসভায় বিজয়ন বলেন, ইসরাইলের জায়নিস্ট আর ভারতের আরএসএস হলো ‘যমজ ভাই’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে বিজয়ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত এইচ-১বি ভিসা ফি বৃদ্ধির জন্য তার সমালোচনা করেন। তিনি বলেন, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন বিনয়ী দাস। ট্রাম্প প্রশাসন যখন ভারতীয় নাগরিকদের হাতকড়া পরিয়েছে বা ভিসা ফি বাড়িয়েছে তখন মোদী একটি শব্দও বলেননি। যদি এটি একটি আত্মমর্যাদাশীল জাতি হয়, তাহলে রক্ত ​​বইবে। কিন্তু আমরা এমন শাসকদের দেখেছি যারা বিনয়ী দাস হয়ে ওঠে।"

কেরালার মুখ্যমন্ত্রী ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করলেও প্রধানমন্ত্রী মোদী সাড়া না দেওয়ার অভিযোগও করেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পিনারাই বলেন, ‘আরএসএসের শতবর্ষ উদ্‌যাপন আমাদের সংবিধানের প্রতি গুরুতর অপমান।’

এছাড়াও আরএসএসের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে অবদান নিয়ে প্রশ্ন তোলেন ভারতের কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক ডি রাজাও। তিনি বলেন, আরএসএস প্রতিক্রিয়াশীল, বিভাজন সৃষ্টিকারী, সাম্প্রদায়িক এবং সমাজকে দ্বিখণ্ডিত করে দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য হুমকি সৃষ্টি করছে। স্বাধীনতা আন্দোলনের সময় আরএসএস কী ভূমিকা রেখেছিল—প্রধানমন্ত্রীকে সেটা জনগণকে ব্যাখ্যা করতে হবে।

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন

জেলেনস্কিকে ডনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়