হোম > বিশ্ব

ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে আজ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ার এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে আজ। গত সপ্তাহে কারাজ শহর থেকে ২৬ বছর বয়সী এই তরুণকে গ্রেপ্তার করা হয়। গত সপ্তাহে গ্রেপ্তার হওয়া হাজার হাজার বিক্ষোভকারীদের মধ্যে সোলতানি একজন। খবর দ্য গার্ডিয়ানের

এক সপ্তাহের কম সময়ের মধ্যে এরফানের বিচার, দোষী সাব্যস্ত করা আর মৃত্যুদণ্ডের রায় দেয়ার প্রক্রিয়া শেষ হয়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এরফানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, ইরানি কর্তৃপক্ষ আবারও ‘ভিন্নমত দমন করার উদ্দেশ্যে দ্রুত বিচার ও নির্বিচার মৃত্যুদণ্ড কার্যকর’ করতে পারে।

অ্যামনেস্টির জানায়, ১১ জানুয়ারি ইরানি কর্মকর্তারা সোলতানির পরিবারকে তার সাজার বিষয়ে জানান। গণবিক্ষোভ এবং ইন্টারনেট বন্ধের ফলে সোলতানি প্রিয়জনদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি।

পর্যবেক্ষকদের মতে, চীনের পরে ইরান বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ। নরওয়ে-ভিত্তিক ইরান মানবাধিকার সংস্থা জানিয়েছে, গত বছর তারা কমপক্ষে এক হাজার ৫০০ জনকে ফাঁসি দিয়েছে ইরান।

হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি ইরানের

ইরানের ডুবে যাওয়া জাহাজের ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র

রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল অ্যামাজনের কার্গো উড়োজাহাজ, নিহত ৫

নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে মার্কিন ব্যাংকে ইরানের ৯ বিলিয়ন ডলার লেনদেন

জার্মানি মস্কোর বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করেছে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

‘ইরান আত্মসমর্পণ করবে—এটা অলীক স্বপ্ন’

‘রাশিয়াকে সাহায্য করতে নয়, নিজেদের স্বার্থেই তেল কেনে ভারত’

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

আগ্নেয়গিরির প্রভাবে ইন্দোনেশিয়ার পাঁচ বিমানবন্দরে ৩ শতাধিক ফ্লাইট বন্ধ

লেবাননে ইসরাইলি হামলায় তিন বছরে নিহত প্রায় ৯ হাজার