হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না রাশিয়া: পুতিন

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের চাপের কাছে নতি স্বীকার করবে না মস্কো। পাশাপাশি সতর্ক করে বলেছেন, রাশিয়ার অভ্যন্তরে যে কোনো হামলার প্রতিক্রিয়া তবে অত্যন্ত ভয়াবহ। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বৃহস্পতিবার পুতিন বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞা বৈরিতামূলক পদক্ষেপ। এর কিছু নির্দিষ্ট প্রভাব রয়েছে, তবে এটি আমাদের অর্থনৈতিক সক্ষমতায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না।’

তিনি বলেন, ‘রাশিয়া জ্বালানি খাত নিয়ে আত্মবিশ্বাসী। কোনো আত্মমর্যাদাশীল দেশ এবং কোনো আত্মমর্যাদাশীল মানুষ কখনো চাপের মুখে সিদ্ধান্ত নেয় না।’

বুধবার রাশিয়ার দুই বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান রোসনেফ্ট এবং লুকোয়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর রাশিয়ার বিরুদ্ধে এটিই প্রথম নিষেধাজ্ঞা।

পুতিন বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারে ভারসাম্য নষ্ট হলে দাম বৃদ্ধি পেতে পারে যা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর জন্য অস্বস্তিকর হবে।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সরবরাহ করা কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে সীমাবদ্ধতা তুলে নিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছেন, তাদের দেশ ৩ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে।

এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘এটি পরিস্থিতি আরও উত্তপ্ত করার প্রচেষ্টা।’

তিনি বলেন, ‘সংলাপ সব সময়ই মুখোমুখি সংঘাত বা যুদ্ধের চেয়ে ভালো। আমরা সব সময় সংলাপ চালিয়ে যাওয়ার পক্ষে।’

পুতিন বলেন, ‘সংঘাত বা যেকোনো বিরোধ, বিশেষ করে যুদ্ধের চেয়ে সংলাপ সবসময়েই ভালো। আমরা সব সময়ই সংলাপের ধারাবাহিকতাকে সমর্থন করেছি।’

রুশ প্রেসিডেন্ট বলেন, যদি রাশিয়ার ওপর মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হয়, তাহলে প্রতিক্রিয়া হবে ভয়াবহ।

আরএ

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী

দূষণে বিশ্বের শীর্ষে দিল্লি, দীপাবলির আতশবাজিতে পরিস্থিতি আরো অবনতির শঙ্কা

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত

ভারতের ভোটার তালিকা থেকে সবচেয়ে বেশি বাদ শেখ বংশীয় মুসলিমদের নাম

সহিংসতা হলেও জেন-জিদের বিক্ষোভের পক্ষে জার্মানির আইনমন্ত্রী

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

ইরানে অবৈধ যুদ্ধ বন্ধে কাজ করবে যুক্তরাষ্ট্রের নতুন কংগ্রেস