হোম > বিশ্ব

নিউ ইয়র্কে ব্রিজের সঙ্গে মেক্সিকান জাহাজের সংঘর্ষ, আহত ২২

স্টাফ রিপোর্টার

মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজে ধাক্কা খাওয়ায় অন্তত ২২ জন আহত হয়েছেন, যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এ তথ্য নিশ্চিত করেছে মেক্সিকান নৌবাহিনী। খবর বিবিসি।

ঘটনাস্থলের এক ভিডিও ফুটেজে দেখা যায়, শনিবার সন্ধ্যায় যখন জাহাজটি বিশ্বখ্যাত এই সেতুটির নিচ দিয়ে পার হচ্ছিল, তখন কুয়াউথেমক নামের জাহাজটির উঁচু মাস্তুল সেতুর সঙ্গে ধাক্কা খায়।

খবরে বলা হয়েছে, মাস্তুলের কিছু অংশ ভেঙে গিয়ে জাহাজের ডেকের ওপরে পড়ে, তখন মাস্তুলের ওপর দাঁড়িয়ে থাকা কয়েকজন ক্রু আহত হয়েছেন বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে।

নিউ ইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ (এনওয়াইসিইএম) জানায়, তারা এই ঘটনায় দ্রুত কাজ করছে। তবে এর চেয়ে বিস্তারিত কিছু জানায়নি।

অনেক মানুষ জাহাজটির গতিপথ পর্যবেক্ষণ করছিলেন। যখন জাহাজটি সেতুর একদম কাছাকাছি চলে আসে এবং সেতুতে ধাক্কা খায় তখন সাধারণ মানুষ পানির কাছ থেকে সরে যান।

সিবিএস এর খবরে বলা হয়েছে, নিউ ইয়র্কের দমকল বাহিনী জানিয়েছে যে তারা আহতদের সেবায় কাজ করছে।

তারা জানিয়েছে, কতজন আহত হয়েছেন বা আহতরা জাহাজে ছিলেন নাকি সেতুতে ছিলে, সে বিষয়ে এখনো সঠিক কোনো তথ্য মেলেনি।

এনওয়াইসিইএম সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বিবৃতিতে জানিয়েছে, ‘পরিস্থিতি এখনো পরিষ্কার নয়, বিস্তারিত নিশ্চিত হওয়া যায়নি।’

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস ঘটনাস্থলে গিয়ে ব্রিফ নিয়েছেন বলে সিবিএস জানিয়েছে।

নিউ ইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) মানুষকে অনুরোধ করেছে যেন তারা ব্রুকলিন ব্রিজ, ম্যানহাটনের সাউথ স্ট্রিট সিপোর্ট ও ব্রুকলিনের ডাম্বো এলাকায় না যান।

তারা এক্স-এ পোস্ট করেছে যে, ‘এই এলাকাগুলোতে প্রচণ্ড যানজট এবং অনেক জরুরি যানবাহন থাকবে।’

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়াউথেমক নামের জাহাজটিতে ২০০ জনেরও বেশি ক্রু ছিলেন। জাহাজটি নিউ ইয়র্কে এসেছিল সৌজন্যমূলক সফরে।

এনভিডিয়ার শীর্ষ পদে ফেরার চেষ্টা হুয়াংয়ের, সমর্থন করছেন মাস্কের মতো শিল্পপতিরা

সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

আক্রমণের কৌশল পাল্টাল ইরান

থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১

ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার

নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান

‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান