হোম > বিশ্ব

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আমার দেশ অনলাইন

বুশেহর প্রদেশের খোরমুজে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরান। ইসলামিক রেভল্যুশিনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহবি একথা জানান।

মোহবি বলেন, মার্কিন সামরিক বাহিনীর আকাশপথে আগ্রাসন চালাচ্ছে। এর জবাবেই ড্রোনটিকে ভূপাতিত করা হয়।

ইরানের অভ্যন্তরে সরাসরি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন বাহিনী একে ইরানের বিরুদ্ধে এক টানা ‘শক্তিশালী হামলা’ হিসেবে বর্ণনা করেছে।

ইরানি সংবাদমাধ্যমগুলো দেশটির দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। বিশেষ করে কৌশলগত সিরিক, চাবাহারের নিকটবর্তী দ্বীপ ক্বেশম এবং বন্দর আব্বাস এলাকায় এই বিস্ফোরণগুলো ঘটেছে।

এদিকে, নিজেদের জাতীয় নিরাপত্তা এবং স্বার্থ রক্ষা করার জন্য যেকোনো ধরনের প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ নিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

সূত্র: আল জাজিরা

আরএ

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান