হোম > বিশ্ব

মিসরে সড়ক দুর্ঘটনায় কাতারের তিন কর্মকর্তা নিহত

আতিকুর রহমান নগরী

মিসরের উপকূলীয় শহর শার্ম-আল-শেখ। ছবি : সংগৃহীত

মিসরের লোহিত সাগর উপকূলের শার্ম আল-শেখ শহরের কাছে সড়ক দুর্ঘটনায় কাতারের তিন কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার কায়রোর কাতার দূতাবাস এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে কাতার দূতাবাস জানায়, নিহত তিনজনই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রশাসনিক কার্যালয় আমিরি দিওয়ানে কর্মরত ছিলেন।

দুর্ঘটনাটিকে মর্মান্তিক আখ্যা দিয়ে দূতাবাস বলেছে, ওই তিন কর্মকর্তা দায়িত্ব পালনের সময় মারা গেছেন। দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। তাদের শার্ম আল-শেখের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাতার দূতাবাস বিবৃতিতে বলেছে, কাতার দূতাবাস নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে। আমরা প্রার্থনা করছি ঈশ্বর তাদের অসীম রহমতের ছায়ায় ঢেকে ফেলুন, তাদের জান্নাতে কবুল করুন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করুন।

এই সপ্তাহের শুরুতে গাজায় যুদ্ধ শেষ করার জন্য ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আলোচনার স্থান ছিল মিসরের শার্ম আল-শেখ। চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে সোমবার (১৩ অক্টোবর) একটি বৈশ্বিক শীর্ষ সম্মেলনও এখানে অনুষ্ঠিত হওয়ার কথা।

কুকুরের মাংস ভক্ষণ ক্ষুধার্ত যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ