হোম > বিশ্ব

গাজা থেকে আটক ১০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরাইল

আতিকুর রহমান নগরী

হামাসের সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় গাজা থেকে আটক ১০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল। রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) ডেইর আল-বালাহ এলাকার আল-আকসা মার্টার্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়।

ফিলিস্তিনি ও ইসরাইলি মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরাইলের কারাগারে ৯,৩০০-এর বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও আছে। এসব বন্দির বিরুদ্ধে নির্যাতন, অনাহার এবং চিকিৎসা অবহেলার অভিযোগ রয়েছে, যার ফলে অনেকের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গাজা উপত্যকায় ইসরাইলের চলমান যুদ্ধের সময় ফিলিস্তিনি বন্দিদের ওপর নিপীড়ন আরও বেড়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে। অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত ৭০,৯০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া প্রায় ১,৭১,২০০ জন আহত হয়েছেন এবং গাজার বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এসআর

ইরানের স্কুলে আঘাত হানা টমাহক উৎপাদনে ২২.৯ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্রের

ট্রাম্পের গোপন যোগাযোগের দাবি নাকচ করল ইরান

আব্রাহাম লিঙ্কন সংকট: দীর্ঘমেয়াদি মোতায়েনে ভেঙে গেছে মার্কিন সেনাদের মনোবল

খাঁটি বাংলায় নিউ ইয়র্কবাসীর মন জয় করলেন মেয়র মামদানি

চাপের মুখে ইরান তার নীতি নির্ধারণ করে না: বাকায়ি

ওমানে বোমা ফেলার হুমকি দিলেন ট্রাম্প

ইরানকে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প

মোদির ‘দিমাগি নকশাল’ মন্তব্যে নতুন ব্যঙ্গাত্মক আন্দোলন, এক দিনেই লাখো অনুসারী

সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, প্রথমবার অংশগ্রহণে নারীরা

গাজায় ইসরাইলি হামলায় ৪৮ ঘণ্টায় নিহত ৫, যুদ্ধবিরতির পর নিহত ১,২৬৫