হোম > বিশ্ব

এশিয়ার বিভিন্ন দেশের কাছে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা

আতিকুর রহমান নগরী

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো এশিয়ার বিভিন্ন দেশের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। দেশটির পার্লামেন্টের কট্টর ডানপন্থী সদস্যদের পোস্ট করা অবমাননাকর ছবি ও বিতর্কের প্রেক্ষিতে এই ক্ষমা চেয়েছেন তিনি। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ফিনিশ গণমাধ্যমে এই ঘটনা ‘বাঁকা চোখ’ কেলেঙ্কারি নামে পরিচিত। এ ঘটনায় ফিনল্যান্ডের ক্ষমতাসীন চারদলীয় জোটের জুনিয়র অংশীদার ফিনস পার্টির কিছু সদস্যদের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য ও অবমাননাকর পোস্ট করার অভিযোগ ওঠে।

ন্যাশনাল কোয়ালিশন পার্টির প্রধানমন্ত্রী অরপো ফিনস পার্টিসহ জোট সরকারের নেতৃত্ব দেন। এক বিবৃতিতে তিনি চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করে বলেছেন, “এ ধরনের পোস্ট ফিনল্যান্ডের সমতা ও অন্তর্ভুক্তির মূল্যবোধের প্রতিফলন নয়। সরকার বর্ণবাদকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং এর বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

বিতর্কের সূত্রপাত হয় চলতি মাসের শুরুতে, যখন মিস ফিনল্যান্ড খেতাবধারী এক নারীর বন্ধুর সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তাকে চোখ টেনে ‘বাঁকা চোখ’ ভঙ্গি করতে দেখা যায়। পোস্টটির ক্যাপশন ছিল, একজন চীনা মানুষের সঙ্গে খাচ্ছি। পরে ফিনস পার্টির দুজন ফিনিশ সংসদ সদস্য এবং একজন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য একই ধরনের ছবি পোস্ট করেন।

ঘটনার কারণে ফিনল্যান্ডের রাষ্ট্রীয় বিমান সংস্থা ফিনএয়ার জানিয়েছে, এ ধরনের পোস্ট এশীয় বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ফিনস পার্টির এক মুখপাত্র জানিয়েছেন, দল বৃহস্পতিবার সাপ্তাহিক বৈঠকে বিষয়টি আলোচনা করবে।

এর আগে, ২০২৩ সালে ক্ষমতায় আসার পর ফিনস পার্টির কয়েকজন মন্ত্রীর অনলাইন বর্ণবাদী পোস্ট ও বক্তব্যের কারণে অরপোর সরকার অনাস্থা ভোটের মুখে পড়েছিল।

এসআর

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর