হোম > বিশ্ব

ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা নয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যে শুল্ক বিতর্কের অবসান না হওয়া পর্যন্ত কোনো বাণিজ্য আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার ওভাল অফিসে ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান নিউজ এজেন্সির (এএনআই) এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে এনডিটিভি।

শুল্ক বাড়িয়ে ৫০% করার পর বাণিজ্য আলোচনা পুনরায় শুরুর প্রত্যাশা করছেন কিনা, মার্কিন প্রেসিডেন্টের কাছে এ প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, “না, যতক্ষণ পর্যন্ত এটার (শুল্ক) সমাধান না হয়, ততক্ষণ না।”

এর আগে বুধবার হোয়াইট হাউসের জারি করা নির্বাহী আদেশে ভারতীয় পণ্যে শুল্ক আরও ২৫ শতাংশ বাড়ানোর ঘোষণা আসে। এখন সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য ঢোকাতে নয়া দিল্লিকে ৫০% সম্পূরক শুল্ক গুণতে হবে। নতুন ২৫% শুল্ক বসানোর এ পদক্ষেপের পেছনে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উদ্বেগকে কারণ হিসেবে দেখিয়েছে মার্কিন প্রশাসন, তবে নয়া দিল্লির ওপর তাদের ক্ষোভ মূলত রুশ তেল কেনা অব্যাহত রাখা।

আদেশে বলা হয়েছে, সরাসরি বা তৃতীয় পক্ষের মাধ্যমে ভারত যে রাশিয়ার তেল আমদানি করছে তা যুক্তরাষ্ট্রের জন্য ‘অস্বাভাবিক ও অসাধারণ হুমকি’ হিসেবে হাজির হয়েছে, যে কারণে জরুরি অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

প্রথম দফায় ট্রাম্প ভারতীয় পণ্যে যে ২৫ শতাংশ শুল্ক বসিয়েছিলেন তা বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে, বাকি ২৫% কার্যকর হওয়া শুরু হবে ২৭ অগাস্ট থেকে। তবে যেসব পণ্য এখন পথে রয়েছে সেগুলো এবং ছাড় পাওয়া কিছু পণ্য এই শুল্কের বাইরে থাকবে।

নির্বাহী আদেশে পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতি কিংবা ভারত বা অন্য কোনো দেশের পাল্টা ব্যবস্থার প্রেক্ষিতে প্রেসিডেন্টকে যখন তখন এই শুল্ক বাড়ানো-কমানো বা প্রত্যাহারের সুযোগও দেওয়া হয়েছে।

ট্রাম্পের এই নতুন শুল্কের প্রতিক্রিয়ায় নরেন্দ্র মোদী বলেছেন, অর্থনৈতিক চাপে নয়া দিল্লি ‘মাথা নোয়াবে না’। “আমাদের কাছে, আমাদের কৃষকদের স্বার্থ সবার ওপরে। ভারত কখনোই তার কৃষক, মৎস্যজীবী ও দুগ্ধ খামারিদের স্বার্থের ব্যাপারে আপস করবে না। আমি জানি এর জন্য আমাদের চড়া মূল্য দিতে হবে, আমি তার জন্য প্রস্তুত।

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ