হোম > বিশ্ব

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে: ইরান

আমার দেশ অনলাইন

ছবি: রয়টার্স

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়া এবং আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপকে দায়ী করেছে তেহরান। একই সঙ্গে ওমানের প্রতিনিধির সঙ্গে তেহরানে কয়েক দফায় আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকায়ি জানান, ওমানের কর্মকর্তাদের সঙ্গে তেহরানে গত সপ্তাহে শুরু হওয়া এই আলোচনা এখনো চলছে এবং বৃহস্পতিবারও পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ইরানি বার্তা সংস্থা আইএলএনএ-কে বাকায়ি বলেন, ‘বিষয়টি অত্যন্ত স্পষ্ট—যুক্তরাষ্ট্রের গৃহীত পদক্ষেপ এবং তারা এই জলপথে যে অনিরাপত্তা চাপিয়ে দিয়েছে, তার কারণেই বর্তমানে হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। কেবল আমেরিকার কর্মকাণ্ডের ফলেই আন্তর্জাতিক জাহাজ চলাচল মারাত্মক ক্ষতিগ্রস্ত ও ব্যাহত হচ্ছে।’

তিনি আরও বলেন, গত ২৮ মার্চ শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের “সামরিক আগ্রাসন” এবং বিভিন্ন রূপের ক্রমাগত হামলার ফলেই বর্তমান এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইরানি জাহাজে আক্রমণ, বন্দর ও ট্রানজিট রুটে অবৈধ অবরোধ এবং ইরানের ওপর অব্যাহত বিমান হামলার কথা উল্লেখ করেন বাকায়ি।

এমএমআর

বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ, ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করল ইরান

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান

ইরাকে মার্কিন সেনাদের অবস্থান করা বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন—বড় কিছু ঘটতে যাচ্ছে

চীনের তীব্র সমালোচক ট্রাম্প কেন শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা দিচ্ছেন

ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের উদ্যোগ

হুথির হামলায় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, লোহিত সাগরে মিশন বাড়াতে চায় ইতালি

যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

গুগল-অ্যানথ্রপিকসহ ৪ এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা