হোম > বিশ্ব

যুদ্ধবিরতির পরও গাজায় ৯৩ জনকে হত্যা করেছে ইসরাইল

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

দুই সপ্তাহ আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে গত ২ দিনে ইসরাইলি হামলায় ১৯ জন নিহতকে গাজা হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলের গুলিতে মোট ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এবং ৩২৪ জন আহত হয়েছে।

এদিকে, গাজার জেইতুন এলাকায় একই পরিবারের ১১ সদস্যকে হত্যা করা হয়েছে—যা এই যুদ্ধবিরতির সবচেয়ে ভয়াবহ লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। হামাস এই ঘটনাকে “গণহত্যা” হিসেবে আখ্যা দিয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে তারা ইসরাইলকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে চাপ দেয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে দখলদার ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮,৫১৯ জন এবং আহত হয়েছেন ১,৭০,৩৮২ জন।

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টিকে কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকোট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত