হোম > বিশ্ব

হামাস ভুল মৃতদেহ ফেরত দিয়েছে দাবি ইসরাইলের

আতিকুর রহমান নগরী

হামাস জিম্মি হিসেবে যে চার জনের মৃতদেহ ফেরত দিয়েছে তার মধ্যে একটি জিম্মি কারও নয় বলে দাবি করেছে ইসরাইল।

দেশটির সামরিক বাহিনী জানিয়েছে রাতে যেসব মৃতদেহ এসেছে তার মধ্যে একটি কোনো জিম্মির সাথে মেলেনি।

ইসরাইল জানিয়েছে,“সব মৃত জিম্মিকে ফেরত দেওয়ার জন্য হামাসকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে।”

উল্লেখ্য, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে গাজায় মোট ৪৮ জন ইসরাইলে জিম্মি ছিলেন। এর মধ্যে ২৮ জনই মৃত বলে ধারণা করা হয়।

হামাস সোমবার জীবিত ২০ জনকেই ফেরত দিয়েছে। এরপর পর্যায়ক্রমে মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দিচ্ছিলো। সোমবার চার জনের দেহাবশেষ ফেরত দেয় তারা। এরপর মঙ্গলবার আরও চারজনের দেহাবশেষ ফেরত দেওয়া হয়, তবে এর মধ্যে একজন জিম্মি নয় বলে ইসরাইল দাবি করছে। এখন পর্যন্ত সাত জিম্মির দেহাবশেষ পাওয়ার কথা নিশ্চিত করেছে দখলদার ইসরাইল।

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির যুদ্ধ বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত