হোম > বিশ্ব

ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে এগিয়ে এনডিএ জোট

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ভারতের বিহার বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলছে। গণনা শেষে আজই ফলাফল প্রকাশ করার কথা রয়েছে। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে। অনেক পিছিয়ে রয়েছে বিরোধী মহাগঠবন্ধন। খবর এনডিটিভির।

সবশেষ ফলাফল অনুযায়ী এনডিএ ১৮৯টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে মহাজোট এগিয়ে ১২২ টি আসনে।

জয় এক প্রকার নিশ্চিত করে ফেলেছে বিহারের শাসক জোট। বড় কোনো অঘটন না ঘটলে এনডিএর জয় প্রায় নিশ্চিত। বিহারের বিভিন্ন প্রান্তে এরইমধ্যে জয়োল্লাস শুরু করে দিয়েছেন বিজেপি এবং জেডিইউ কর্মীরা। শুক্রবার সন্ধ্যা ৬টায় দিল্লিতে দলের সদর দফতর থেকে বক্তব্য দেবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দুই দফায় ২৪৩ আসনে অনুষ্ঠিত হয়েছে বিহার নির্বাচন। বিহারে ৬ নভেম্বর প্রথম দফায় ১২১ আসনে ভোট অনুষ্ঠিত হয়। আর দ্বিতীয় দফায় ভোট হয় ১১ নভেম্বর।

নির্বাচনে জিতলে আরো একবার ক্ষমতায় আসবে বিজেপি-জেডিইউ-এলজেপি জোট।

আরএ

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির