হোম > বিশ্ব

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে চীনে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে সঙ্গী হয়েছেন তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যদিও তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে থেকেই চীন দুবার তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। একে এক অভূতপূর্ব ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নিষেধাজ্ঞা এড়াতে এই সফরের জন্য সরকারি নথিপত্রে রুবিওর নামের বানান ভিন্নভাবে লেখা হয়েছে। নামের বানান ভিন্ন হওয়ায় নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া সম্ভব হয়।

মার্কিন সিনেটর থাকাকালীন চীনে মানবাধিকারের পক্ষে জোরালোভাবে কথা বলেছিলেন। এর জবাবে তার ওপর দুবার নিষেধাজ্ঞা আরোপ করে চীন।

২০২৫ সালের জানুয়ারিতে তিনি দায়িত্ব গ্রহণের ঠিক আগে, চীনা সরকার এবং সরকারি গণমাধ্যম তার নামের বানান ভিন্নভাবে লেখা শুরু করে।

মঙ্গলবার চীনের পক্ষ থেকে বলা হয়, ‘তারা রুবিওকে তার অতীত কর্মকাণ্ডের জন্য বাধা দেবে না। এই নিষেধাজ্ঞাগুলো মার্কিন সিনেটর হিসেবে দায়িত্ব পালনকালে রুবিওর বক্তব্য ও কাজের জন্য আরোপ করা হয়।’

সূত্র: দ্য গার্ডিয়ান

আরএ

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ

জাপানের প্রধানমন্ত্রী ‘ওয়ার্ক ফ্রম হোম’ পছন্দ করেন কেন

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন ঘোষণা ওমানের

চীনের শ্রমবাজারে এআইয়ের দাপট, চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডে

ইন্দোনেশিয়ায় বনে আগুন লাগানোর অভিযোগে গ্রেপ্তার ৭২

ন্যায্য ও শান্তিপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থা গড়তে আগ্রহী ইরান-চীন