হোম > বিশ্ব

গাজায় ইসরাইলের হামলায় তিন দিনে ১০৬ জন নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

চলমান যুদ্ধবিরতি প্রচেষ্টার মধ্যেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। গত তিন দিনে গাজা উপত্যকায় ১০৬ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

সোমবার গভীর রাতে এক বিবৃতিতে গাজার গণমাধ্যম কার্যালয় জানায়, শনিবার থেকে বেসামরিক এবং বাস্তুচ্যুত মানুষের ঘনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে ১৪৩টি কামান এবং বিমান হামলা চালানো হয়েছে।

তিনদিনে ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ ১০৬ জন নিহত হয়েছেন। এদেরমধ্যে ৬৫ জন মারা গেছেন গাজা সিটিতে।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানান।

ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার নিয়ে মিশরের শার্ম আল-শেখে ইসরাইল ও হামাসের প্রতিনিধি দল পরোক্ষ আলোচনা শুরু করেছে।

এই আলোচনা এমন এক সময় চলছে, যখন হামাসের ইসরাইল আক্রমণ ও গাজা যুদ্ধের দুই বছর পূর্তি হতে যাচ্ছে। ফলে এই আলোচনাকে অনেকেই দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসানের সম্ভাবনা হিসেবে দেখছেন।

তবে যুদ্ধবিরতি চূড়ান্ত করতে এখনও অনেক বাধা রয়ে গেছে। এরই মধ্যে ইসরাইল গাজায় হামলা অব্যাহত রেখেছে। সোমবারের হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত হন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সেনাবাহিনী ৬৭ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

আরএ

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি