হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার বিকেলে ওয়াশিংটনের ইয়াকিমা কাউন্টিতে পাহাড়ে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন লেগে যায়।

মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১১ এবং থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুপুর ১২টার দিকে এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমানটি রিমরক লেকের কাছে বিধ্বস্ত হয়েছে। বিমানটি ক্যালিফোর্নিয়ার মেরিন কোর এয়ার স্টেশন মিরামারের অন্তর্ভুক্ত ছিল।

বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এতে পাইলট নিরাপদে বের হয়ে এসেছেন। পরে তাকে স্থানীয় শেরিফ কর্মকর্তারা উদ্ধার করেন।

সূত্র: সিবিএস নিউজ

আরএ

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ

গরু জবাইয়ে পশ্চিমবঙ্গে কড়া বিধিনিষেধ, তীব্র সংকটে ব্যবসায়ীরা

‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রেপ্তার, ইসরাইলি কারাগারেই মা হলেন ফিলিস্তিনি নারী

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ভয়াবহ সংকট

মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতার হিসাব–নিকাশ পাল্টে দিল আনসারুল্লাহ

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

জনগণের দুর্ভোগের সময়েও রাজনীতিকদের বিলাসী জীবনযাপন

মোদির ‘বিশ্ব একটি পরিবার’ ধারণার বাস্তব কার্যকারিতা নিয়ে প্রশ্ন