হোম > বিশ্ব

ফিলিস্তিনের ৩টি মানবাধিকার সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ফিলিস্তিনের তিনটি খ্যাতনামা মানবাধিকার সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্তে সহযোগিতা করার জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে আল-হক, প্যালেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর) এবং আল-মিজান সেন্টার ফর হিউম্যান রাইটসের নাম।

রামাল্লা ভিত্তিক আল-হক অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের নির্যাতনের জন্য দেশটিকে জবাবদিহিতার আওতায় আনার দাবি করে আসছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘ইসরাইলের সম্মতি ছাড়াই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্ত, গ্রেপ্তার, আটক বা বিচারের প্রচেষ্টায় সরাসরি জড়িত থাকায় অধিকার গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইল রোম সংবিধির অংশীদার নয়। তাই আমরা আইসিসির রাজনৈতিক এজেন্ডা, অতিরিক্ত প্রচারণা এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্রদের প্রতি বৈরিতার বিরোধিতা করি।’

ইসরাইল এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও মানবাধিকার সংগঠনগুলো একে বিচারের ওপর নগ্ন আঘাত বলে নিন্দা জানিয়েছে।

নিষেধাজ্ঞার কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তাদের ভিসা বাতিল করে দেয়, যাতে তারা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিউইয়র্ক যেতে না পারেন।

এদিকে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও বেলজিয়ামের মতো দেশগুলো ওই অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। রুবিও বৃহস্পতিবার সতর্ক করে বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে বড় সমস্যা তৈরি হবে, বিশেষত ইসরাইল যখন পশ্চিম তীর দখলের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।

আরএ

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন