হোম > বিশ্ব

এবার কলকাতায় কর্মসূচি পালন করবে ককরোচ পার্টি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনে উত্তপ্ত ভারতের রাজধানী দিল্লি। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতের অন্যান্য শহরেও। এবার পশ্চিমবঙ্গের কলকাতায় মিছিলের আয়োজন করতে চাইছে সিজেপি।

আগামী শুক্রবার কর্মসূচির আয়োজন করার অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে ইমেইল করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার।

১৯ জুলাই ও ২১ জুলাই কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) ও যুগ্ম কমিশনারকে (অপরাধ দমন) ইমেল করে মিছিল করার অনুমতি চেয়েছেন দেদীপ্য গঙ্গোপাধ্যায় নামে এক ব্যক্তি । তিনি নিজেকে ককরোচ জনতা পার্টির সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন।

ইমেইলে জানানো হয়েছে, শুক্রবার বিকেল ৪টার সময় কলেজ স্কয়ার থেকে রাণি রাসমণি রোড পর্যন্ত মিছিল করতে চায় সিজেপি। দেড় হাজার মানুষের সমাবেশের কথাও উল্লেখ করা হয়েছে লালবাজারকে পাঠানো ওই ইমেলে। ইমেল পাওয়ার কথা কথা স্বীকার করেছে কলকাতা পুলিশ। তবে এখনো মিছিল করার অনুমতি দেওয়া হয়নি।

সূত্র: আনন্দবাজার অনলাইন

আরএ

ট্রাম্পের উগ্রবাদের ভরাডুবি

নির্বাচনে ভরাডুবি: ট্রাম্পকে কর্মকৌশল পরিবর্তনের আহ্বান রিপাবলিকানদের

পাঁচ অঙ্গরাজ্যে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন ট্রাম্পবিরোধীরা

ইরান যুদ্ধের প্রভাবেই নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি: ট্রাম্প

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে ডাকে আসা ব্যালট হাতে গোনা হচ্ছে কিছু জায়গায়

মিসিসিপি ও আলাস্কায় সিনেট নির্বাচনের ফল জানা যাবে কয়েক দিন পর

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

হরমুজের কাছে জলদস্যুবিরোধী অভিযান বাড়াবে দক্ষিণ কোরিয়া

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত