হোম > বিশ্ব

দুবাইয়ে ইরানের হামলায় ইউক্রেনের ২১ ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা

আমার দেশ অনলাইন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হামলা চালিয়ে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী অস্ত্রের ডিপো ধ্বংসের দাবি করেছে ইরান। ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানিয়েছেন, ওই ড্রোন ডিপোতে হামলার সময় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ ছিলেন। আশঙ্কা করা হচ্ছে, তারা সবাই নিহত হয়েছেন।

শনিবার ওই মুখপাত্র বলেন, দুবাইতে যুক্তরাষ্ট্রের কমান্ডার ও সেনাদের গোপন আস্তানায় হামলা চালানো হয়েছে। সেখানে মার্কিন সামরিক বাহিনীকে সহায়তা করার লক্ষ্যে ইউক্রেনের ড্রোন-প্রতিরোধব্যবস্থা মজুত করে রাখা হয়েছিল। মুখপাত্র বলেন, গুদামটিতে উপস্থিত ইউক্রেনীয় বাহিনীর সদস্যদের ভাগ্য সম্পর্কে কোনো তথ্য নেই, তবে তারা সম্ভবত নিহত হয়েছেন।

এর জবাবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জর্জি তিখিম বলেছেন, ‘এটি মিথ্যা কথা। আমরা আনুষ্ঠানিকভাবে এ তথ্য অস্বীকার করছি। ইরান প্রায়শই এমন ভুয়া তথ্য ছড়ায়। এদিক দিয়ে রাশিয়ানদের সঙ্গে তাদের পার্থক্য নেই।’

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুত নিয়ে আপস করবে না ইরান

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

হরমুজের সাত দিনের পরিকল্পনা নিয়ে মার্কিন জবাব পর্যালোচনা করছে ইরান

জার্মানিতে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার আশঙ্কা, ইসরাইলের সতর্কবার্তা

হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সহায়তার উপায় খতিয়ে দেখছে তুরস্ক

সাত মাস পর ইরানের সঙ্গে সরাসরি বিমান চলাচল চালু করল ইরাক

মার্কিন সামরিক ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি: আরাগচি

সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্য নতুন করে ফুটিয়ে তুলে অ্যানি কারসনের নোবেল

শিক্ষামন্ত্রীর আলোচনার আমন্ত্রণের মধ্যেই ফ্রান্সজুড়ে ফের শিক্ষার্থীদের স্কুল অবরোধ