হোম > বিশ্ব

ইরানে হামলা সমর্থন করে না ফ্রান্স

আমার দেশ অনলাইন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা অনুমোদন দেবে না ফ্রান্স এবং তারা এই যুদ্ধে জড়িত নয়। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট একথা বলেন। কারণ হিসেবে তিনি বলেন, এ হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং কোনো স্পষ্ট উদ্দেশ্য ছাড়াই পরিচালিত হচ্ছে।

ফ্রান্স-২ কে দেওয়া সাক্ষাতকারে ব্যারোট বলেন, এই হামলার স্পষ্ট কৌশলগত লক্ষ্য নেই এবং আন্তর্জাতিক আইনি মানদণ্ড মেনে হয়নি। ব্যারোট জোর দিয়ে বলেন, ফ্রান্স এই যুদ্ধে জড়িত নয়।

তিনি বলেন, ‘আমরা এই যুদ্ধকে অনুমোদন করি না এবং আমরা এতে অংশগ্রহণও করছি না।’

তিনি মধ্যপ্রাচ্যে দ্রুত উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়ে ইরানকে তার আঞ্চলিক অবস্থান পরিবর্তন করার আহ্বান জানান।

ব্যারোট বলেন, ‘আমরা আশা করি ইরান অস্থিতিশীল এবং বিপজ্জনক শক্তি হিসেবে কাজ করা ত্যাগ করবে।’

তিনি আরো বলেন, এই অঞ্চলে স্থায়ী সমাধানের পথ প্রশস্ত করার জন্য তেহরানকে ‘অবস্থানের আমূল পরিবর্তন এবং বড় ধরনের ছাড়’ দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে।

২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আক্রমণ শুরু হওয়ার পর থেকে আঞ্চলিক উত্তেজনা তীব্রতর হয়েছে। যার ফলে এক হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১০ হাজার মানুষ আহত হয়েছেন।

অন্যদিকে, ইসরাইল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক সম্পদের আবাসস্থল উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।

সূত্র: বিবিসি

আরএ

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান