হোম > বিশ্ব

নোবেলজয়ী নার্গেস মোহাম্মদিকে গ্রেপ্তার করল ইরান

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

নোবেল পুরস্কার শান্তি বিজয়ী ও নারী অধিকার কর্মী নার্গেস মোহাম্মদিকে গ্রেপ্তার করেছে ইরান। নার্গেসের ফাউন্ডেশন জানায়, ৫৩ বছর বয়সী এই অধিকার কর্মীকে পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ থেকে গ্রেপ্তার করা হয়। খবর বিবিসির।

নোবেল কমিটি জানিয়েছে, তারা নার্গেস মোহাম্মদির গ্রেপ্তারে গভীরভাবে উদ্বিগ্ন। অবিলম্বে মোহাম্মদির অবস্থান স্পষ্ট করা, তার নিরাপত্তা নিশ্চিত এবং বিনাশর্তে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে কমিটি। তবে ইরান এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইরানে নারী নির্যাতনের বিরুদ্ধে এবং মানবাধিকার প্রচারে সক্রিয়তার জন্য নার্গেসকে ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়। ২০২১ সাল থেকে তেহরানের এভিন কারাগারে বন্দি থাকার পর ২০২৪ সালের ডিসেম্বরে চিকিৎসা দিতে তিন সপ্তাহের জন্য জেল থেকে অস্থায়ী মুক্তি দেয়া হয় তাকে।

গত সপ্তাহে আইনজীবী খোসরো আলিকর্দির স্মরণ অনুষ্ঠানে যোগ দেয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে খবর পাওয়া গেছে। আলিকর্দিকে অফিসে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।

নরওয়ে-ভিত্তিক গ্রুপ ইরান হিউম্যান রাইটস তার মৃত্যুর কারণ ‘সন্দেহজনক’ বলে উল্লেখ করে, এ বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছে।

অনুষ্ঠান থেকে নার্গেস ছাড়াও আরো বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয়। নার্গেসের স্বামী তাগি রহমানি বিবিসি ফার্সিকে বলেছেন, ‘তারা নার্গেসকে সহিংসভাবে গ্রেপ্তার করেছে। এই কাজ মানবাধিকার আইনের পরিপন্থি।’

আরএ

হেবরনের প্রশাসনিক ক্ষমতা কেড়ে নিতে চায় ইসরাইল

মুসলিমদের ঈদের জামাতে আপত্তিকারীরাই এবার ৭ দিন বন্ধ রাখছে রেড রোড

ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি প্রকাশ, কী আছে তাতে

ইরানে ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরানকে ঘুষ দিয়েছিলেন ওবামা: ট্রাম্প

হরমুজ খুলে দেওয়ায় ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে তেলের বাজার: আইইএ

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে কোণঠাসা ইসরাইল

ইসরাইল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত

ইরান-লেবাননকে সহায়তা দেবে চীন

নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন ম্যাক্রোঁ