হোম > বিশ্ব

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় কাজ করতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুন্ধের অবসান ঘটাতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তরিকভাবে কাজ করতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২৮ দফা শান্তি প্রস্তাব পাওয়ার পর তিনি একথা বলেন। খবর বিবিসির।

ট্রাম্পের পরিকল্পনার অনুযায়ী পূর্ব ইউক্রেনের দনবাসের যে এলাকাগুলো এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে তা রাশিয়াকে ছেড়ে দিতে হবে, তার সেনাবাহিনীর আকার কমাতে হবে এবং কখনো ন্যাটোতে যোগদান করতে পারবে না।

পরিকল্পনাটি তৈরিতে ইউক্রেন কতটা জড়িত তা স্পষ্ট নয়। তবে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ‘উভয় পক্ষের সঙ্গে সমানভাবে’ জড়িত ছিল।

শর্তগুলো যদি নিশ্চিত হয়, তাহলে এটা রাশিয়ার পক্ষে যাবে।

জেলেনস্কি বলেছেন যে তিনি আগামী দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রস্তাবগুলো সম্পর্কে কথা বলবেন বলে আশা করছেন, যার মধ্যে ইউক্রেনের সেনাবাহিনীর আকার ছোট করার পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে।

হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিন বলেন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রায় এক মাস ধরে নীরবে এই প্রস্তাবের ওপর কাজ করেছেন।

আরএ

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির