হোম > বিশ্ব

ফ্রান্স জ্বলছে, দেরি হওয়ার আগেই সীমান্ত বন্ধ করুন: ট্রাম্প

দ্য গার্ডিয়ান

ফ্রান্সে চলমান সহিংসতা ও অস্থিরতার জন্য অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘ফ্রান্স জ্বলছে’ এবং অভিবাসনের কারণে দেশটি ‘বিধ্বস্ত’ হয়ে পড়েছে।

ট্রাম্প তার পোস্টে বলেন, ‘ফ্রান্স জ্বলছে! সম্পূর্ণ ভিন্ন এক জগতের মানুষের অভিবাসন, যাদের হৃদয়ে ঘৃণা রয়েছে, একসময়ের মহান দেশটিকে বিধ্বস্ত করেছে। অনেক দেরি হওয়ার আগেই সীমান্ত বন্ধ করুন এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ নিন।’

লিয়ঁর পর্যটন দপ্তরের সামনে একজন বিক্ষোভকারী একটি ছোড়া বস্তুকে লাথি মারছেন। ছবি: সংগৃহীত।

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ এখন দাঙ্গায় রূপ নিয়েছে। সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার এবং ৬০০-এর বেশি পুলিশ সদস্য, জেন্ডারমেরি সদস্য ও অগ্নিনির্বাপণকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ।

দাঙ্গায় প্রায় দেড় হাজার খুচরা বিক্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের বাণিজ্য ও বিতরণ ফেডারেশন। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশ মিলিয়ন ইউরো বলে ধারণা করা হচ্ছে।

বেলজিয়ামে বিক্ষোভে ভাঙচুর-অগ্নিসংযোগ, গ্রেপ্তার ১৯৫

পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা ইইউর

কেন বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ক্ষোভের নেপথ্যে যেসব কারণ

ফ্রান্সের ১৪০ শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভ রূপ নিল দাঙ্গায়, গ্রেপ্তার দুই হাজার

নিরাপত্তা উদ্বেগে সৌদির ৯৯ তলা কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা

সৌদি আরবের দুই এলাকায় জরুরি সতর্কতা, পরে বিপদমুক্ত ঘোষণা

আঞ্চলিক সংকট নিরসনে পাকিস্তানের সঙ্গে ইরানের আলোচনা

নতুন নজির গড়তে যাচ্ছে জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১, গ্রেপ্তার প্রায় ২০০০