হোম > বিশ্ব

প্লেগে রুশ গবেষকের মৃত্যু, কোয়ারেন্টাইনে শতাধিক মানুষ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রত্যন্ত সাইবেরীয় অঞ্চল ইরকুতস্কে প্লেগে আক্রান্ত হয়ে ২৮ বছর বয়সি এক গবেষণাকর্মীর মৃত্যুর পর অন্তত পাঁচটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। কোয়ারেন্টাইনে রাখা হয়েছে শতাধিক মানুষকে।

শেলেখভ শহরের অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে কর্মরত ওই গবেষণাকর্মীর নাম দারিয়া শিপিলোভা বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়েছিলেন। রোগটির সংক্রমণক্ষমতা অত্যন্ত বেশি এবং দ্রুত চিকিৎসা না হলে এটি প্রাণঘাতী হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, নমুনা সংগ্রহের সময় জীবন্ত ব্যাকটেরিয়া থাকা একটি টেস্ট টিউব ভেঙে যাওয়ার পর তিনি প্লেগের জীবাণুতে আক্রান্ত হন। পরে চিকিৎসকদের তিনি জানান, নমুনা সংগ্রহের সময় দুর্ঘটনাবশত টেস্টটিউবটি ভেঙে যায়।

২৯ সেপ্টেম্বর গুরুতর নিউমোনিয়ার উপসর্গ নিয়ে তাকে শেলেখভের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেটরে রাখা হয়। ১ অক্টোবর তিনি মারা যান।

তার সংস্পর্শে আসতে পারেন—এমন ২০০ জনেরও বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে ইরকুতস্কে বিভিন্ন জনসমাগম ও প্রকাশ্য অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলেও স্থানীয় প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ইরকুতস্ক অঞ্চলের গভর্নর ইগর কোবজেভ প্রথমদিকে জানিয়েছিলেন, ওই রোগীর ক্ষেত্রে ‘অজ্ঞাত কারণে সৃষ্ট নিউমোনিয়া’ শনাক্ত হয়েছিল।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে কোবজেভ বলেন, রোগীর নমুনায় তার পেশাগত কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কোনো অণুজীব শনাক্ত হয়নি।

তিনি আরো জানান, গত ১০ দিনে ওই গবেষণা প্রতিষ্ঠানের কোনো কর্মীর মধ্যে সংক্রামক রোগের ঘটনা পাওয়া যায়নি।

কোবজেভ বলেন, ওই রোগীর সংস্পর্শে আসা সবাইকে শনাক্ত, পরীক্ষা ও চিকিৎসা পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে। প্রতিদিন তাদের পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

আরএ

বিশ্ববাজারের সঙ্গে দেশেও স্বর্ণের দামে বড় পতন, রহস্য কী

মোদি সরকারের সমালোচকদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে ভাঙচুর

নড়াইল নিয়ে আ.লীগের প্রপাগান্ডায় সুর মেলাচ্ছে ভারতীয় গণমাধ্যম ও পশ্চিমবঙ্গের লেখকরা

ফিলিস্তিনে তিন গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা, ১২ গাড়িতে আগুন

‘দৈত্যকে বোতলে ফেরানোর সময় ফুরিয়ে আসছে’, স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে রেড ক্রসের সতর্কতা

নিজ দেশের সরকারের বিরোধিতা, ফিলিস্তিনিদের পক্ষে সরব ইসরাইলি মানবাধিকার সংস্থা

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার দুই বছর, এবার ফেঁসে যেতে পারেন নেতানিয়াহু

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বার্লিনে বিক্ষোভ

ধর্মীয় পরিচয়ে মুসলিমদের বহিষ্কারের অভিযোগ, ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার আহ্বান

ড্রোন-ক্ষেপণাস্ত্র ও এআইনির্ভর যুদ্ধ ঠেকানোর পথ কী