হোম > বিশ্ব

দ্বি-রাষ্ট্রই ইসরাইল-ফিলিস্তিন সংকটের একমাত্র সমাধান: পোপ লিও

আতিকুর রহমান নগরী

ছবি: আল আরাবিয়া

পোপ লিও বলেছেন, কয়েক দশক ধরে চলমান ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের একমাত্র সমাধান হলো একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। রোববার তুরস্ক থেকে লেবাননে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি একথা বলেন। খবর আল আরাবিয়ার।

পোপ লিও বলেন, ‘আমরা সবাই জানি যে এই মুহূর্তে ইসরাইল সেই সমাধান গ্রহণ করছে না। তবে আমরা এটিকেই একমাত্র সমাধান হিসেবে দেখে থাকি।’

তিনি বলেন, ‘আমরা ইসরাইলেরও বন্ধু এবং আমরা দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হতে চাই, যা তাদের সকলের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়তা করতে পারে।’

লিও তার তুরস্ক সফর নিয়ে আট মিনিটের একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অংশ নেন। লিও বলেন, তিনি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ইসরাইল-ফিলিস্তিন এবং ইউক্রেন-রাশিয়া সংঘাত উভয় বিষয়েই আলোচনা করেছেন। লিও বলেন, উভয় যুদ্ধ বন্ধে সহায়তা করতে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তুরস্ক সফরের সময় পোপ সতর্ক করে দিয়ে বলেন, রক্তক্ষয়ী সংঘাতের কারণে মানবতা ঝুঁকির মধ্যে রয়েছে। পাশাপাশি তিনি ধর্মের নামে সহিংসতারও নিন্দা জানান।

এরআগে এই বছরের শুরুতে গাজায় ইসরাইলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছিলেন লিও।

আরএ

এক বা দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধ করতে পারেন ট্রাম্প: সাবেক মার্কিন দূত

রাশিয়ার তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা ভুল: জার্মানি

ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ১০,০০০ ইন্টারসেপ্টর ড্রোন মোতায়েন যুক্তরাষ্ট্রের

মোজতবা খামেনির তথ্যের জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে ২,২০০ মার্কিন মেরিন সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

রেজা পাহলভির সঙ্গে বৈঠক করলেন জেলেনস্কির

ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলার হুমকি যুক্তরাষ্ট্রের

ইরানে স্টারলিংক ইন্টারনেট বিক্রির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

হরমুজ প্রণালি বন্ধের পর স্বাভাবিকের চেয়ে বেশি তেল রপ্তানি ইরানের

হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে আলোচনার খবর নাকচ ইতালির