হোম > বিশ্ব

ভারত-পাকিস্তানের সামনে শান্তিপূর্ণ সহাবস্থান ছাড়া বিকল্প নেই

লন্ডনে বললেন শেহবাজ শরিফ

আতিকুর রহমান নগরী

ছবি: সাস টিভি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান ও ভারত প্রতিবেশী দেশ, শান্তিপূর্ণ সহাবস্থান ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। তিনি বলেন, শত্রু হিসেবে থাকবে নাকি ভালো প্রতিবেশী হবে, সে সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে। খবর জিও নিউজের।

স্থানীয় সময় শনিবার লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে যে কোনো আলোচনা ন্যায্যতার ভিত্তিতে হতে হবে।’ তিনি পাকিস্তানের উন্নয়ন, বৈশ্বিক সংকট এবং দেশটির সাম্প্রতিক অর্জন সম্পর্কেও কথা বলেন।

শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান ও ভারত চারটি যুদ্ধ করেছে, যার জন্য কোটি কোটি ডলার ব্যয় হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, ‘এই অর্থ স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট এবং সাধারণ নাগরিকদের জীবনযাত্রার উন্নয়নে ব্যয় করা যেতো ‘

কাশ্মীর সমস্যা সমাধান না করে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে যেতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, ‘ভারতের সাথে যুদ্ধবিরতি হয়েছে। আমরা এখন শান্তি চাই।’

লাখ লাখ কাশ্মীরির রক্ত বৃথা যাবে না বলেও মন্তব্য করেন শেহবাজ শরিফ । তিনি জোর দিয়ে বলেন, ‘পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনা চায়, তবে কেবল সমান শর্তে।’ ন্যায্যতা এবং শ্রদ্ধা যে কোনো সংলাপের পথ দেখাবে বলেও উল্লেখ করেন তিনি।

আরএ

ফিলিপাইনে আসিয়ান শীর্ষ সম্মেলন: কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির