হোম > বিশ্ব

ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের প্রস্তাব ইউক্রেনের

আমার দেশ অনলাইন

ইরানের হামলা প্রতিরোধে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে সাহায্যের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি। তিনি বলেছেন, উপসাগরীয় অঞ্চলে বিশেষজ্ঞ মোতায়েনের পরিকল্পনা তৈরি করছে ইউক্রেন, যাতে মিত্র দেশগুলোকে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করতে সাহায্য করা যায়।

জেলেনস্কি বলেন, তিনি সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান ও বাহরাইনের সঙ্গে কথা বলেছেন।

ইউক্রেনীয় কর্মকর্তাদের জেলেনস্কি নির্দেশ দিয়েছেন এমন পরিকল্পনা তৈরি করতে, যা মিত্র দেশগুলোকে সহায়তা করবে, তবে ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা দুর্বল করবে না।

এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, জীবন রক্ষা করতে এবং পরিস্থিতি স্থিতিশীল করতে ইউক্রেন সাহায্য করতে পারে।

তিনি আরো বলেন, ‘আমাদের সামরিক বাহিনী প্রয়োজনীয় ক্ষমতা রাখে। ইউক্রেনীয় বিশেষজ্ঞরা স্থলভাগে কাজ করবেন এবং দলগুলো ইতোমধ্যেই এটি সমন্বয় করছে। আমরা জীবন রক্ষা করতে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে, পরিস্থিতি স্থিতিশীল করতে এবং এই অঞ্চলে নিরাপদ নৌ চলাচল পুনরুদ্ধারের চেষ্টা করতে প্রস্তুত।’

সূত্র: বিবিসি

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ

জাপানের প্রধানমন্ত্রী ‘ওয়ার্ক ফ্রম হোম’ পছন্দ করেন কেন

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন ঘোষণা ওমানের

চীনের শ্রমবাজারে এআইয়ের দাপট, চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডে

ইন্দোনেশিয়ায় বনে আগুন লাগানোর অভিযোগে গ্রেপ্তার ৭২

ন্যায্য ও শান্তিপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থা গড়তে আগ্রহী ইরান-চীন