হোম > বিশ্ব

রমজান উপলক্ষে ৮৫৬ বন্দিকে ক্ষমা করলেন দুবাইয়ের শাসক

আমার দেশ অনলাইন

রমজান মাস উপলক্ষে ১ হাজার ৮৫৬ জন বন্দিকে ক্ষমা ঘোষণা করেছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তাদের মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। আল মাকতুম সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক। মুক্তি পাওয়া বন্দিরা বিভিন্ন দেশের নাগরিক এবং তারা দুবাইয়ের সংশোধনাগার ও শাস্তিমূলক প্রতিষ্ঠানে আটক ছিলেন।

দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর ইসাম ইসা আল-হুমাইদান জানান, শেখ মোহাম্মদের এই ক্ষমা প্রদর্শন তার মানবিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। এর মাধ্যমে বন্দিদের পরিবারে আনন্দ ফিরিয়ে আনা এবং তাদের নতুন জীবন শুরু করে সমাজে পুনরায় একীভূত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, দুবাই পাবলিক প্রসিকিউশন ইতোমধ্যে দুবাই পুলিশের সঙ্গে সমন্বয় করে এই নির্দেশ বাস্তবায়নের আইনি প্রক্রিয়া শুরু করেছে।

রমজান সামনে রেখে প্রতি বছরই আমিরাতের শাসকদের পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগ নেওয়া হয়, যা সমাজে ইতিবাচক বার্তা বহন করে।

সূত্র: গালফ নিউজ

অবৈধ ইসরায়েলি বসতিগুলোর বিরুদ্ধে ফ্রান্স-যুক্তরাজ্যসহ ১২ দেশের বাণিজ্য নিষেধাজ্ঞা

তারেক রহমানের ভারত সফরের বিষয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সওয়াল

দিল্লিতে মদ্যপান ও চেঁচামেচির প্রতিবাদ করায় সঙ্গীতশিল্পীকে পিটিয়ে হত্যা

ইসরাইলের কৌশলগত বলয়ে ঢুকেছে গ্রিস, তুরস্কের সঙ্গে উত্তেজনায় নতুন মাত্রা

ভেনেজুয়েলার তেল চুক্তি কি গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা

গুগলের এআই সার্চের মুখে ওয়েবসাইটগুলোর ভবিষ্যৎ কী

বহুমুখী পররাষ্ট্রনীতির পথে তুরস্ক, মক্কা চুক্তি থেকে এসসিও-ন্যাটো

পূর্ণাঙ্গ মানুষ থেকে ন্যায়ভিত্তিক সমাজ, ন্যায়ই যেখানে সবকিছুর যোগসূত্র

লেবাননে ইসরাইলি হামলায় একই পরিবারের তিন প্রজন্ম নিহত

বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম, সরবরাহ সংকট তীব্র