হোম > বিশ্ব

এপ্রিলে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

আগামী এপ্রিলে চীন সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক শেষ ট্রাম্প একথা জানান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। খবর বিবিসির।

তিনি বলেন, তার চীন সফরের পরেই যুক্তরাষ্ট্র সফর করবেন শি জিনপিং। ট্রাম্প বারবার দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। তবে বিষয়টি এখনো অস্পষ্ট। এ বিষয়ে তিনি বলেন, খুব শিগগিরই একটি চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে।

ট্রাম্প বলেন, ‘আমাদের মধ্যে খুব বেশি বড় বাধা নেই।’

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর চীনের প্রেসিডেন্টের সাথে এটাই তার প্রথম বৈঠক।

চলমান বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে দক্ষিণ কোরিয়ার বুসানে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে কোনো চুক্তির ঘোষণা ছাড়াই বৈঠক থেকে বেরিয়ে যান দুই নেতা।

বৈঠকের পর ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্টের সাথে তার দারুণ বৈঠক হয়েছে। দক্ষিণ কোরিয়া থেখে দেশে ফেরার সমকয় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছি এবং কিছুক্ষণের মধ্যেই সেগুলো আপনাদের জানানো হবে।’

বৈঠকের আগে ট্রাম্প শি জিনপিংকে একজন ‘কঠিন আলোচক’ বলে অভিহিত করেন। পাশাপাশি একটি চুক্তির বিষয়েও আশা জানিয়েছিলেন তিনি।

অন্যদিকে আলোচনায় বাণিজ্য বিরোধ সমাধানের বিষয়ে আশাবাদ জানান শি জিন পিং।

আরএ

এবার নৌবাহিনীকে পারমাণবিক ক্ষমতা জোরদারের নির্দেশ কিমের

লেবাননকে ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

আলবেনিয়ায় ক্ষোভের মুখে ট্রাম্প জামাতার বিলাসবহুল রিসোর্ট প্রকল্প

জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

অস্ত্র সমর্পণ না করার ঘোষণা হামাসের

কুয়েতের কাছে ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

পরমাণু গবেষণাগারে বিশেষজ্ঞদের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২২ শতাংশ অবশিষ্ট আছে: ট্রাম্প

কিম জং উনের মন জয়ে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

হামলা থেকে বাঁচতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান বাহরাইনের