হোম > বিশ্ব

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ভোটের ফলাফল

আমার দেশ অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে ভূমিধস বিজয় নিশ্চিত করেছে। নির্বাচনের ফলাফলের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে প্রভাবশালী প্রায় সব আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, তারেক রহমানের বিএনপি নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিক নির্বাচনের পর বাংলাদেশে পরবর্তী সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ শিরোনাম করেছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচনে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন’।

আরেক সংবাদমাধ্যম ডনের শিরোনাম, ‘বাংলাদেশের ঐতিহাসিক সংসদ নির্বাচনে বিএনপির বিশাল জয়’।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে জানায়, ১৭ বছর লন্ডনে নির্বাসনে থাকার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পথে তারেক রহমান। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, জেন-জিদের আন্দোলনের পর বাংলাদেশের প্রথম নির্বাচনে জয় পেয়েছে বিএনপি।

বার্তা সংস্থা আনাদোলু জানায়, ২০২৪ সালে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর প্রথমবারের মতো বৃহস্পতিবারের সাধারণ নির্বাচনে ভোট দেন বিশালসংখ্যক ভোটার। নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে।

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স