হোম > বিশ্ব

হরমুজে সমস্যায় পড়বে কারা, জানাল ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সিএনএন

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া জানিয়েছেন, তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সমস্যায় পড়বে।

তিনি বলেন, ‘এখন থেকে যে দেশগুলো ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অনুসরণ করবে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় তারা নিশ্চিতভাবে সমস্যার সম্মুখীন হবে।’

যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। একই পথ অনুসরণ করেছে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং অস্ট্রেলিয়াসহ আরো অনেক দেশ। তেহরানের অস্ত্র কর্মসূচি, মানবাধিকার লঙ্ঘন এবং জঙ্গি গোষ্ঠীগুলোকে অর্থায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশগুলো। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথটি পুরোপুরি নিয়ন্ত্রণ করে রেখেছে।

সূত্র: সিএনএন

আরএ

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ

জাপানের প্রধানমন্ত্রী ‘ওয়ার্ক ফ্রম হোম’ পছন্দ করেন কেন

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন ঘোষণা ওমানের

চীনের শ্রমবাজারে এআইয়ের দাপট, চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডে

ইন্দোনেশিয়ায় বনে আগুন লাগানোর অভিযোগে গ্রেপ্তার ৭২

ন্যায্য ও শান্তিপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থা গড়তে আগ্রহী ইরান-চীন

মার্কিন নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, ট্রাম্পের হুমকি নিয়ে আরাগচির কটাক্ষ