হোম > বিশ্ব

চীনের গোপন পরমাণু পরীক্ষার নতুন তথ্য প্রকাশ যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে চীন। তিনি বলেন, ২০২০ সালের জুন মাসে একটি গোপন ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল চীন। এ সংক্রান্ত নতুন কিছু তথ্য তাদের হাতে এসেছে বলে জানিয়েছেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

চীনা পারমাণবিক পরীক্ষা সম্পর্কে নতুন গোয়েন্দা তথ্য প্রকাশ করেছে মার্কিন সরকার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সহকারী সচিব ক্রিস্টোফার ইয়াও ওয়াশিংটনে এক গবেষণা প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে বলেন, ‘কাজাখস্তানের একটি দূরবর্তী ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র ২০২০ সালের ২২ জুন পশ্চিম চীনের লোপ নুর পরীক্ষাকেন্দ্র থেকে প্রায় ৭২০ কিলোমিটার দূরে ২ দশমিক ৭৫ মাত্রার একটি ভূকম্প শনাক্ত করেছিল।’

ইয়াও বলেন, ‘এটি বিস্ফোরণ ছাড়া অন্য কিছু হওয়ার সম্ভাবনা খুব কম। এসব তথ্য খনিশিল্পে ব্যবহৃত বিস্ফোরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি কোনোভাবেই ভূমিকম্পের সঙ্গে মেলে না।’

এটি ঠিক সেই ধরনের সংকেত, যা একটি পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষার ক্ষেত্রে প্রত্যাশিত বলেও জানান তিনি। তবে পারমাণবিক পরীক্ষার বিস্ফোরণ শনাক্তের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, ইয়াওয়ের এই অভিযোগ নিশ্চিত করার মতো পর্যাপ্ত তথ্য তাদের কাছে নেই।

ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেন, ‘চীনের পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর অজুহাত তৈরির চেষ্টা মাত্র।’

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

২৪ বিলিয়ন ডলারের জট, চুক্তি না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না: ইরান

হরমুজে আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

ইরান সহজে ছাড় দেওয়ার পাত্র নয়: ট্রাম্প

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি