হোম > বিশ্ব

আলোচনার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সমস্যা সমাধানে আগ্রহী আফগানিস্তান

আতিকুর রহমান নগরী

ছবি: টোলো নিউজ

আলোচনার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে বিদ্যমান সংকট সমাধান করতে চায় আফগানিস্তান। আফগান প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক উপ-প্রধান আবদুল সালাম হানাফি একথা জানিয়েছেন। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি যুক্তিসঙ্গত এবং যৌক্তিক পরিকল্পনার মাধ্যমে সকল বিষয় নিষ্পত্তি করার ওপর জোর দিয়েছেন তিনি। খবর টোলো নিউজের।

হানাফি বলেন, ‘আমরা চাই আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান হোক এবং আমরা বিশ্বাস করি যে যুদ্ধ কারো উপকারে আসে না। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি যুক্তিসঙ্গত এবং যৌক্তিক পরিকল্পনার মাধ্যমে সকল বিষয় নিষ্পত্তি করা উচিত, যাতে উভয় দেশ শান্তি ও নিরাপত্তায় পাশাপাশি বসবাস করতে পারে।’

হানাফি আরো বলেন, যুদ্ধ তার দেশের লক্ষ্য নয়। তবে তিনি জোর দিয়ে বলেন, আগ্রাসন হলে সার্বভৌমত্ব রক্ষা করা আফগানিস্তানের বৈধ অধিকার।

তিনি আরো বলেন, ‘আমরা কাউকে আক্রমণ করিনি বা কারো সার্বভৌমত্ব লঙ্ঘন করিনি, ভবিষ্যতেও করব না। তবে যদি কেউ এসে আগ্রাসন চালায়, তাহলে আত্মরক্ষা করা আমাদের বৈধ অধিকার। অন্যথায়, আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করব না।’

হানাফি বলেন, দেশে ফিরে আসা আফগানদের সংখ্যা প্রায় ৪৫ লাখ, তাদের অনেকেরই মৌলিক সুযোগ-সুবিধার অভাব রয়েছে। দেশে ফিলে আসা আফগানদের সহায়তা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক মাসগুলোতে কাবুল ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে তিন দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে সবশেষ আলোচনাও কোনো ফলাফল ছাড়াই শেষ হয়।

ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা হচ্ছে। তবে সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার অভিযোগ অস্বীকার করে আসছে কাবুল।

আরএ

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির