হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে সতর্ক করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলে ইরানের হামলার দৃশ্য

তেহরানের প্রতিশোধমূলক হামলা বন্ধে ইসরাইলকে সাহায্য না করতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সতর্ক করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যদি এই তিনটি দেশ ইসরাইলকে সহায়তা করে, তবে এই অঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটি এবং জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করবে তেহরান।

এদিকে, ইসরাইলে ইরানি হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিনজন এবং ইরানে ইসরাইলের একদিনের হামলায় ৬০ জন নিহত হয়েছেন।

ইসরাইলের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটিতে ইরানি হামলায় নিহতের সংখ্যা আরও একজন বেড়ে তিন হয়েছে।

দেশটির বিরোধী দলের নেতা ইয়ার ল্যাপিড এই তিন ইসরাইলি নাগরিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, "ইসরাইলের জন্য এটি ছিল একটি কঠিন রাত।"

সবাইকে দেশটির হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান তিনি।

ল্যাপিড বলেন, "আমরা একটি শক্তিশালী জাতি। কারণ আমাদের আছে দক্ষ সেনাবাহিনী।"

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল শুক্রবার ইসরাইল ইরানে যে হামলা চালিয়েছে, তাতে ৬০ জন নিহত হয়েছেন। নিহতের মাঝে ২০ জনই শিশু।

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন