হোম > বিশ্ব

কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরের মধ্যাঞ্চলীয় এলাকা বড়বাজারের মেছুয়ার ফলপট্টির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ১৪ জন। নিহতদের মধ্যে দুই জন শিশু, একজন মহিলা ও ১১ জন পুরুষ।

কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানিয়েছেন, শহরের প্রায় ৮ কিলোমিটার দূরের ঋতুরাজ হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে।

তবে কী কারণে ওই অগ্নিকাণ্ড ঘটেছে সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি।

কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের আহ্বান জানিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধ করতে তিনি অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ‌কঠোর নজরদারির আহ্বানও জানান।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার