হোম > বিশ্ব

যে কারণে ইসরাইলের নিন্দা জানালেন জাতিসংঘ মহাসচিব

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

গাজা ও অধিকৃত পশ্চিম তীরে কাজ করা ৩৭টি ত্রাণ সংস্থার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। এরমধ্যে রয়েছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ। জাতিসংঘের এই সংস্থার কাজ বন্ধ করে দেয়ার বিষয়ে ইসরাইলের নেয়া এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

নতুন নিবন্ধন নীতিমালার শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে ইসরাইল কর্তৃপক্ষ। এর আওতায় আগামী ১ জানুয়ারি থেকে আন্তর্জাতিকভাবে সুপরিচিত বেসামরিক কয়েকটি সংগঠন- যেমন অ্যাকশন এইড, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের লাইসেন্স স্থগিত হবে এবং সংগঠনগুলোর কাজ ৬০ দিনের মধ্যে বন্ধ হবে।

গুতেরেস বলেন, ইসরাইলের এ পদক্ষেপ গাজায় ইউএনআরডব্লিউএর পরিচালনা দক্ষতাকে বাধাগ্রস্ত ও দুর্বল করবে। তার মতে, ইসরাইলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনি কাঠামোর সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং তা অবিলম্বে বাতিল করা উচিত।

গুতেরেস জোর দিয়ে বলেন, ইউএনআরডব্লিউএ জাতিসংঘের একটি অবিচ্ছেদ্য অংশ। জাতিসংঘ সনদ, এর বিশেষাধিকার এবং দায়মুক্তি সংক্রান্ত কনভেনশনের অধীনে ইসরাইলের বাধ্যবাধকতাগুলো স্মরণ করিয়ে দেন তিনি।

আরএ

‘সামরিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই জয়ী ইরান’

রাশিয়ায় ইউক্রেনের ৬০০ ড্রোন হামলা, পাল্টা হামলায় ইউক্রেনে নিহত ৫

ট্রাম্প যুদ্ধ শুরু করেছেন, মূল্য দিচ্ছি আমরা—ক্ষুব্ধ উপসাগরীয় মিত্ররা

মসজিদ রক্ষায় লড়েছিলেন এক পায়ে, সেই নেপালি যুবককে পুরস্কৃত করল সৌদি

অস্ট্রেলিয়ায় নভেম্বর থেকে অস্ত্র ফেরত কর্মসূচি

আকাশ প্রতিরক্ষায় নতুন কৌশল ইরানের

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যা, জরুরি অবস্থা ঘোষণা

যুদ্ধের পরও ইরানের বিমান প্রতিরক্ষা সরঞ্জামের ৮৫ শতাংশ অক্ষত

হাঙ্গেরিতে বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ১০

‘যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ পরাজিত করার আগ পর্যন্ত পিছু হটবে না ইরান’