হোম > বিশ্ব

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে জাতিসংঘ দূতের মামলা

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে জাতিসংঘের মানবাধিকার দূত ফ্রান্সেস্কা আলবানিজের পরিবার। আলবানিজের ওপর মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞা আরোপ করায় এ মামলা করা হয়। আলবানিজের স্বামী ও সন্তান বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন।

মামলায় এতে যুক্তি দেওয়া হয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চালানো মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আলবানিজ সবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। এ কারণে নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে আলবানিজকে শাস্তি দিয়েছে ওয়াশিংটন।

২০২২ সাল থেকে আইনবিদ আলবানিজ পশ্চিম তীর এবং গাজার জন্য জাতিসংঘের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ করেন। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল তাকে এই পদের জন্য নির্বাচিত করেছে।

তবে, ট্রাম্প প্রশাসন গত জুলাই মাসে তাকে তার ভূমিকার জন্য ‘অযোগ্য’ বলে অভিহিত করে। পাশাপাশি আলবানিজ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরাইলের বিরুদ্ধে ‘পক্ষপাতদুষ্ট ও বিদ্বেষপূর্ণ কার্যকলাপ’ চালাচ্ছেন বলে অভিযোগ তোলা হয়।

আরএ

আফগানিস্তান ও পাকিস্তানকে যুদ্ধ বন্ধের আহ্বান রাশিয়ার

সাহসের সঙ্গে আগ্রাসনের জবাব দেবে আফগানিস্তান: হামিদ কারজাই

আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত

পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রচলিত যুদ্ধের সম্ভাবনা কতটুকু

কাবুলের পরিবেশ আপাতত শান্ত, জানালেন বাসিন্দারা

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতের মাঝে থাকা ডুরান্ড লাইন নিয়ে বিতর্ক কেন

উত্তেজনা কমাতে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে আলোচনা

পাকিস্তানে হামলায় ৫৫ সেনা নিহত হওয়ার দাবি আফগানিস্তানের

পাকিস্তানের বিরুদ্ধে শরণার্থী শিবিরে হামলার অভিযোগ আফগানিস্তানের

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের