হোম > বিশ্ব

মধ্যপ্রাচ্যে আরো ৪০০০ সেনা পাঠানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরো বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক চারজন কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা নিউজম্যাক্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অতিরিক্ত কয়েকটি যুদ্ধজাহাজের পাশাপাশি প্রায় ৪ হাজার মেরিন ও নৌ সেনাসদস্য পাঠানোর পরিকল্পনা নিয়েছে, যারা ইতোমধ্যে ইরানের বিরুদ্ধে অভিযানে নিয়োজিত মার্কিন বাহিনীকে শক্তিশালী করবে।

বিশেষ করে বক্সার অ্যাম্বিবিয়াস রেডি গ্রুপকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে মোতায়েন করা হচ্ছে। এই যুদ্ধগোষ্ঠীতে রয়েছে অত্যাধুনিক এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্রব্যবস্থা এবং উভচর আক্রমণযান, যেগুলো স্থল অভিযানে ব্যবহারের জন্য প্রস্তুত।

সূত্র: আল জাজিরা

মুসলিমদের অধিকার রক্ষায় যে পদক্ষেপের কথা জানালেন আবদুল আল-সাইয়েদ

ডেমোক্র্যাটদের জয়ের পর টেসলা-স্পেসএক্সের শেয়ারে পতন, বিপুল সম্পদ হারালেন মাস্ক

আলেকজান্দ্রিয়া থেকে ওয়াশিংটনে, আল-সাইয়েদের ছেলেবেলা কেটেছে যেভাবে

পাকিস্তানে কমল জ্বালানি তেলের দাম

ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ, আগামী সপ্তাহে ভোট

বিজেপি সরকারের সমালোচনা করায় পশ্চিমবঙ্গে ৩ কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ ঠেকাতে সব পক্ষকে সমঝোতার আহ্বান মিসরের

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কীভাবে শূন্য থেকে সমৃদ্ধির শিখরে ছোট্ট সিঙ্গাপুর