হোম > বিশ্ব

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন তাকাইচি

আতিকুর রহমান নগরী

ঐতিহাসিক নির্বাচনে জিতে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি। মঙ্গলবার সকালে তিনি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ৬৪ বছর বয়সী এই রক্ষণশীল নেত্রী জাপানের ‘আয়রন লেডি’ নামে পরিচিত। তৃতীয়বারের চেষ্টায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের এই ঘনিষ্ঠ সহযোগী।

জাপানের পার্লামেন্টের ৪৬৫টি আসনের নিম্নকক্ষের ভোটে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির তাকাইচি ২৩৭টি ভোট পেয়েছেন। জয়ের জন্য প্রয়োজন ছিল ২৩৩টি ভোট। এ ছাড়া উচ্চকক্ষে ১২৫টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি, যেখানে জয়ের জন্য ১২৪টি ভোট প্রয়োজন ছিল।

ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি জাপান ইনোভেশন পার্টির সাথে জোটবদ্ধ হয়ে এবং জোট সরকার গঠনের জন্য একটি চুক্তি স্বাক্ষরের পর তাকাইচির জয় আসে।

জুলাই মাসে নির্বাচনে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির শোচনীয় পরাজয়ের পর থেকে তিন মাসের রাজনৈতিক শূন্যতা এবং বিতর্কের অবসান ঘটিয়ে নির্বাচিত হলেন তাকাইচি।

বিশ্লেষকরা বলছেন, নির্বাচিত হওয়ার পর তাকাইচির সামনে এখন অনেক চ্যালেঞ্জ থাকবে। মন্দা অর্থনীতির সাথে লড়াই করা, মার্কিন-জাপানের কঠিন সম্পর্ককে মোকাবেলা করা এবং কেলেঙ্কারি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত ক্ষমতাসীন দলকে ঐক্যবদ্ধ করা তার জন্য বেশ কঠিন হতে পারে। সূত্র : বিবিসি, রয়টার্স

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির সামরিক বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকোট