হোম > বিশ্ব

বাংলাদেশ অনেক দিক থেকেই ভারতের চেয়ে এগিয়ে: মহুয়া মৈত্র

আতিকুর রহমান নগরী

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী ও লোকসভার সংসদ সদস্য মহুয়া মৈত্র বলেছেন, পরিকাঠামো, জিডিপি, স্বাস্থ্যসেবা ও মানব উন্নয়নসহ অনেক সূচকে বাংলাদেশ বর্তমানে ভারতের তুলনায় ভালো অবস্থানে রয়েছে।

সম্প্রতি এক ভার্চুয়াল সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে যখন অন্য দেশ থেকে ভারতে অনুপ্রবেশের প্রসঙ্গ ওঠে, তখন মহুয়া পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘কোথায় সেই ব্যাপক অনুপ্রবেশ? কারা ভারতে আসছে? কেনইবা কেউ ভারতে আসতে চাইবে?’

তিনি বলেন, ‘আমি নিজেই সীমান্তবর্তী এলাকা নদিয়ার কৃষ্ণনগরের সংসদ সদস্য। এর ঠিক অপর পাশে বাংলাদেশের কুষ্টিয়া জেলা। আমি বাস্তবতা জানি। এখনকার বাংলাদেশিরা কেন ভারতে থাকতে চাইবে?’

ভারত সরকারের ‘সবাই ভারতে আসতে মরিয়া’—এই ধরনের চিন্তাভাবনাকে অবাস্তব আখ্যা দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ এখন অনেক দিক থেকে আমাদের চেয়ে ভালো করছে। এটা স্বীকার করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করব, তারা যেন ভাবেন না, পৃথিবীর সবাই ভারতে আসতে চায়।’

তিনি আরো বলেন, ভারতের ভেতরে অনুপ্রবেশ নিয়ে যে আতঙ্ক বা বিভ্রান্তি ছড়ানো হয়, তার পেছনে বাস্তবতার চেয়ে রাজনীতিই বেশি কাজ করে।

“Who wants to live in India? Bangladesh has better infrastructure and quality of life than us.”

-TMC MP Mahua Moitra

So... when is she doing us a favour and leaving India? pic.twitter.com/RsCsIQNwe4

— Political Kida (@PoliticalKida) July 28, 2025
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন