হোম > বিশ্ব

সিরিয়ায় সংঘর্ষের জেরে পালাচ্ছে হাজার হাজার মানুষ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

সিরিয়ার আলেপ্পোয় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ অব্যাহত রয়েছে। প্রাণ বাঁচাতে আলেপ্পো ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। বুধবার রাতে কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষের কারণে শহরের ৪৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই উত্তর-পশ্চিমে আফরিনের উপত্যকার দিকে যাচ্ছে।

অনেকে সিরিয়ার সেনাবাহিনীর তৈরি করা মানবিক করিডর দিয়ে পায়ে হেঁটে আলেপ্পো ছাড়ছে। তারা কখন ফিরে আসতে পারবে, তা নিশ্চিত নয়।

আলেপ্পোর বাসিন্দা আহমেদ জানান, ‘আমরা সংঘর্ষ থেকে পালিয়ে এসেছি, জানি না কোথায় যাব।’

আরেক বাস্তুচ্যুত বাসিন্দা ৪১ বছর বয়সি আম্মার রাজি বলেন, ‘তিনি ও তার পরিবার দেশত্যাগে বাধ্য হয়েছেন। আমার ছয় সন্তান আছে, যার মধ্যে দুটি ছোট বাচ্চাও রয়েছে। আমরা আর ফিরে আসব কি না, জানি না।’

একজন কর্মকর্তার মতে, মঙ্গলবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছেন ৯ জন। বুধবার আলেপ্পোর স্কুল, বিশ্ববিদ্যালয় এবং সরকারি অফিসও বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আলেপ্পো বিমানবন্দরে ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

আরএ/এসআই

ইরান-সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন ট্রেজারি

যুক্তরাজ্যে ভ্রমণের নতুন নিয়ম কাদের জন্য প্রযোজ্য ও কী করতে হবে

বৃহস্পতিবার জেনেভায় ইউক্রেন-যুক্তরাষ্ট্র বৈঠক : জেলেনস্কি

দুই নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, চলছে নতুন জোটের নীরব অগ্রযাত্রা

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ২৬

৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার

ভেনেজুয়েলা থেকে ৮ কোটি ব্যারেল তেল পেয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

দুবাইয়ে ভিক্ষুকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৬