হোম > বিশ্ব

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে জার্মানিতে হাজারো মানুষের বিক্ষোভ

আতিকুর রহমান নগরী

ছবি: আল আরাবিয়া

গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসন বন্ধের দাবিতে জার্মানির বার্লিনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘টুগেদার ফর গাজা’ শিরোনামে এ বিক্ষোভ সমাবেশে অংশ নেন দেশটির হাজার হাজার মানুষ। ‘মুক্ত করো ফিলিস্তিন’, ‘খাদ্য ও পানি মানবাধিকার’ লেখা প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা নিয়ে বিক্ষোভকারীরা বার্লিনের টাউন হল থেকে মিছিল শুরু করেন। মিছিলটি ভিক্টোরি কলাম স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা। এছাড়া র‍্যাপার এবং হিপ হপ শিল্পীদের পরিবেশনায় কনসার্ট অনুষ্ঠিত হয়।

পুলিশ জানায়, ডাই লিংক নামে একটি রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের গোষ্ঠীগুলো আয়োজিত এ মিছিল ও সমাবেশে প্রায় ৬০ হাজার মানুষ অংশ নেন। তবে আয়োজকদের দাবি, এ সংখ্যা প্রায় এক লাখ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমাবেশস্থলে প্রায় এক হাজার ৮০০ পুলিশ মোতায়েন ছিল।

বিক্ষোকারীরা ইসরাইলে অস্ত্র রপ্তানি বন্ধ করতে জার্মান সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞারও দাবি জানানো হয়।

এদিকে শনিবার ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে উত্তর ইতালিতে বিক্ষোভ সমাবেশ করেন হাজারো মানুষ। সবচেয়ে বেশি মানুষ জড়ো হন মিলান ও রোম শহরে। শুক্রবার রোম, মিলান, নেপলস এবং বোলোনিয়ায় শুরু হওয়া বিক্ষোভ শনিবার ফ্লোরেন্স, পিসা, আনকোনা, ট্রিয়েস্তে, বারি এবং আলেসান্দ্রিয়াতে ছড়িয়ে পড়ে। সমাবেশ চলাকালে পিডমন্ট অঞ্চলের মেট্রোপলিটন শহর তুরিনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ জানায়, বিক্ষোভকারীরা তাদের ওপর কাচের বোতল, পাথর, টর্চলাইট, স্মোক বোম এবং আতশবাজি নিক্ষেপ করেন। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং টিয়ারশেল ব্যবহার করে পুলিশ। এতে প্রায় ১০ জন আহত হন।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ড সুস্পষ্ট যুদ্ধাপরাধ: এজেই

ভারতে বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত