হোম > বিশ্ব

জাতীয় নিরাপত্তা রক্ষায় ‘জিরো টলারেন্স’ ঘোষণা পাকিস্তানি সেনাপ্রধানের

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তার প্রতি যেকোনো হুমকি মোকাবেলায় ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে একথা জানায়।

বিবৃতিতে বলা হয়, ফিল্ড মার্শাল মুনির লাহোর গ্যারিসন পরিদর্শনের সময় সেনা সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন। এসময় তিনি পেশাদারিত্ব এবং দৃঢ়তার সঙ্গে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীর দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন।

সেনাপ্রধান বলেন, সশস্ত্র বাহিনী পাকিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি শৃঙ্খলা, উৎকর্ষতা এবং নিঃস্বার্থভাবে জাতীয় সেবা চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

এরআগে সেনাবাহিনীর মুখপাত্র বলেন, আফগানিস্তান সন্ত্রাসী এবং রাষ্ট্র-বহির্ভূত শক্তির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। ২০২১ সালে ক্ষমতায় আসা তালেবান সরকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আরএ

পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৫

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে

ভারত মহাসাগরে বাড়ছে চীনের আধিপত্য, বহরে ৪০০-এর বেশি রণতরী

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী

দূষণে বিশ্বের শীর্ষে দিল্লি, দীপাবলির আতশবাজিতে পরিস্থিতি আরো অবনতির শঙ্কা