হোম > বিশ্ব

ইউক্রেনের ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮

আতিকুর রহমান নগরী

দক্ষিণ ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮ এবং আহত বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে । শনিবার সকালে ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, শুক্রবার গভীর রাতে বন্দর অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

জরুরি পরিষেবার টেলিগ্রাম পোস্ট অনুযায়ী, হামলার কেন্দ্রস্থলে একটি বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হন। বন্দর এলাকার একটি পার্কিং লটে ট্রাক ও গাড়িতে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার জানান, বন্দরটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে।

এদিকে ইউক্রেন জানিয়েছে, তাদের ড্রোন ক্যাস্পিয়ান সাগরে রাশিয়ার লুকোইল পরিচালিত একটি তেল রিগ এবং ‘ওখোটনিক’ নামের একটি সামরিক টহল জাহাজে আঘাত করেছে। জাহাজটি একটি তেল ও গ্যাস উৎপাদন প্ল্যাটফর্মের কাছে টহল দিচ্ছিল বলে জানানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, এটি ক্যাস্পিয়ান সাগরে রাশিয়ার খনন অবকাঠামো লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার অংশ। তবে ইউক্রেননের সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে স্বীকার করা এটিই প্রথম হামলা। হামলায় ফিলানোভস্কি তেল রিগের একটি ড্রিলিং প্ল্যাটফর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনীয় ড্রোনগুলি ক্রিমিয়ার ক্রাসনোসিলস্কে এলাকায় একটি রাডার সিস্টেমেও আঘাত করেছিল, যা রাশিয়া ২০১৪ সালে ইউক্রেন থেকে অবৈধভাবে দখল করে নিয়েছিল।

কিয়েভ বলছে, রাশিয়ার তেল অবকাঠামো তাদের বৈধ লক্ষ্য, কারণ এই আয়ই যুদ্ধের প্রধান অর্থায়নের উৎস।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।

ওয়াশিংটন সম্মেলনের আগে এআই নিয়ে সংলাপে বসবে যুক্তরাষ্ট্র-চীন

রাশিয়ার নির্বাচনে পুতিনের দল পেল রেকর্ড আসন, আরো শক্ত হলো ক্ষমতার নিয়ন্ত্রণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

আমি আমার সন্তানদের হারিয়েছি, আবারো অনাগত সন্তান হারানোর ভয়ে আছি

হুথিদের থেকে কয়েকটি স্থান পুনর্দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

সিঙ্গাপুরে বই পড়লে অর্থ দিচ্ছে সরকার, পাঠাভ্যাসে উৎসাহিত করার উদ্যোগ

পারিবারিক নির্যাতনের শিকার গর্ভবতী নারীর সংখ্যা বাড়ছে

তীব্র মানসিক অসুস্থতায় আক্রান্তদের মৃত্যুর ঝুঁকি বেশি

অমুসলিমদের ভয় কাটাতে ব্রিটেনে শতাধিক মসজিদ উন্মুক্ত

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২৮