হোম > বিশ্ব

নোবেল নিতে ভেনেজুয়েলা ছাড়লে ‘পলাতক’ গণ্য হবেন মাচাদো

আতিকুর রহমান নগরী

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো নরওয়েতে নোবেল পুরস্কার গ্রহণ করতে দেশ ছাড়লে তাঁকে ‘পলাতক’ হিসেবে ঘোষণা করা হবে। দেশটির অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব বৃহস্পতিবার এএফপিকে এ কথা জানান।

মাচাদো জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর অসলোতে নোবেল শান্তি পুরস্কার নিতে যেতে চান। বর্তমানে তিনি দেশে আত্মগোপনে আছেন। তবে অ্যাটর্নি জেনারেলের দাবি, তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলার তদন্ত চলমান থাকায় দেশত্যাগ করলে তাঁকে পলাতক ধরা হবে।

সাব আরও জানান, মাচাদোর বিরুদ্ধে ষড়যন্ত্র, ঘৃণা উসকে দেওয়া এবং সন্ত্রাসবাদ–সংক্রান্ত কর্মকাণ্ডের তদন্ত চলছে। পাশাপাশি ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনের প্রতি তাঁর সমর্থনের বিষয়েও অভিযোগ রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদকবিরোধী অভিযানের কথা বলে ক্যারিবীয় সাগরে বিমানবাহী রণতরি, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করেছেন। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ তুলেছেন, তাঁর সরকারকে উৎখাত করতেই ওয়াশিংটন এ ধরনের পদক্ষেপ নিচ্ছে।

মাদকবিরোধী অভিযানের নামে ক্যারিবীয় ও প্রশান্ত অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর হামলায় এ পর্যন্ত অন্তত ৮৩ জন নিহত হয়েছে। এসব অভিযানে মার্কিন উপস্থিতিকে সমর্থন জানিয়েছেন মাচাদো। পাশাপাশি মাদুরো মাদকচক্র পরিচালনা করছেন—ওয়াশিংটনের এমন অভিযোগকেও তিনি সমর্থন করেছেন।

এসআর

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির