হোম > বিশ্ব

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ রুশ হামলা

আতিকুর রহমান নগরী

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। তবে কোনো হতাহতের খবর মেলেনি। শনিবার কিয়েভের জ্বালানিমন্ত্রী স্বিতলানা গ্রিনচুক এ কথা জানিয়েছেন।

সম্প্রতি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো। রাশিয়ার এসব হামলায় ইউক্রেনের প্রধান জ্বালানি উৎপাদনকারী প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে।

বিশেষজ্ঞদের মতে, শীতকালে ইউক্রেনে তাপবিভ্রাটের ঝুঁকি রয়েছে। কারণ হিসেবে তারা দেখিয়েছেন, রাশিয়ার আক্রমণের ফলে দেশটির জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জ্বালানিমন্ত্রী স্বিতলানা গ্রিনচুক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, রাশিয়া আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালাচ্ছে। এর ফলে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে।

তবে কোথায় বা কোন অঞ্চলে এই হামলা চালানো হচ্ছে, তা স্পষ্ট করেননি তিনি।

রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র এবং অন্য জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে প্রায় চার বছর ধরে হামলা চালিয়ে যাচ্ছে। রাশিয়ার একের পর এক এই হামলার ফলে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর একটি বড় অংশ ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে।

রাশিয়া সর্বশেষ যেখানে হামলা চালিয়েছে, সেই অঞ্চলের গভর্নর ওলেগ কিপার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের দক্ষিণ ওডেসায় জ্বালানি অবকাঠামোতে ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলায় একটি জ্বালানি অবকাঠামোর ক্ষতি হয়েছে। সূত্র : এএফপি

পরমাণু গবেষণাগারে বিশেষজ্ঞদের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২২ শতাংশ অবশিষ্ট আছে: ট্রাম্প

কিম জং উনের মন জয়ে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

হামলা থেকে বাঁচতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান বাহরাইনের

মধ্যপ্রাচ্যে ‘শত্রুর ঘাঁটিতে’ ইরানের হামলা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

২৪ বিলিয়ন ডলারের জট, চুক্তি না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না: ইরান

হরমুজে আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান