হোম > বিশ্ব

ভারতীয় ক্রিকেটারের হেলমেটে ফিলিস্তিনের পতাকা লাগানোয় পুলিশের ব্যবস্থা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

জম্মুতে একটি ম্যাচ চলাকালীন ক্রিকেটার ফুরকানুল হক ফিলিস্তিনি পতাকা সম্বলিত হেলমেট পরেছিলেন।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে একজন ক্রিকেটারকে সম্প্রতি পুলিশি নজরদারিতে আনা হয়েছে। ফুরকানুল হক নামের ওই ক্রিকেটারের হেলমেটে ফিলিস্তিনের পতাকা লাগিয়ে খেলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে।

পুলিশি সূত্রে জানা গেছে, ফুরকানুল হককে শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় এবং ১৪ দিনের প্রাথমিক অনুসন্ধান শুরু করা হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, অনুসন্ধানে ঘটনার সত্যতা, ফুরকানুল হকের উদ্দেশ্য এবং সম্ভাব্য কোনো সম্পর্ক যাচাই করা হবে। পুলিশ এই পদক্ষেপ নেয় “বিষয়টির সংবেদনশীলতা এবং জনশান্তির ওপর প্রভাব” বিবেচনায় নিয়ে। ভারতীয় আইন অনুযায়ী, তিন থেকে সাত বছরের জেলদণ্ডযোগ্য অপরাধের ক্ষেত্রে ডেপুটি সুপারিনটেনডেন্টের অনুমতি নিয়ে প্রাথমিক অনুসন্ধান চালানো যেতে পারে।

ঘটনাটি ঘটে জম্মুর মুথিতে অনুষ্ঠিত জম্মু ও কাশ্মীর চ্যাম্পিয়ন্স লীগের একটি ম্যাচে, যেখানে হক জে কে ইলেভেন কিংসের হয়ে ব্যাট করছিলেন জম্মু ট্রেইল ব্লেজার্সের বিরুদ্ধে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিপক্ষ দলের কিছু খেলোয়াড় হেলমেটের স্টিকার নিয়ে আপত্তি জানালে হককে মাঠ ছাড়তে হয়।

জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন (জেকেসিএ) স্পষ্ট করেছে যে এটি স্থানীয় খেলোয়াড়দের বিষয় এবং সংস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। পরে হক এবং টুর্নামেন্টের আয়োজকদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে।

ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও এসেছে। প্রাক্তন কাশ্মীর মুখ্যমন্ত্রী এবং পিডিপি নেতা মেহবুবা মুফতি সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনের সমর্থন প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “নদী থেকে সমুদ্র পর্যন্ত, ফিলিস্তিন মুক্ত হবে। বাতাসে একটি পতাকা, সাহসী এবং মুক্ত, নদী থেকে সমুদ্র পর্যন্ত।”

সূত্র: ডন

এসআর

আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম

ইরানে ফের স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত আশপাশের বাড়িঘর

মধ্যপ্রাচ্যে অস্ত্র পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো অনুরোধ পায়নি তাইওয়ান

ইরাকে ইরানপন্থি মিলিশিয়া ঘাঁটিতে বিমান হামলা, নিহত অন্তত ৫

ইরানের ইসফাহানে ৬০% সমৃদ্ধ ২০০ কেজির বেশি ইউরেনিয়াম আছে: গ্রোসি

জ্বালানি বাঁচাতে পাকিস্তানে স্কুল বন্ধ ঘোষণা

ইরাকের কুর্দিস্তানে আমিরাতের কনস্যুলেটে ড্রোন হামলা

ট্রাম্পের সঙ্গে ফোনকলে ইরান নিয়ে কী কথা বললেন পুতিন

দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: জ্যেষ্ঠ কর্মকর্তা

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের কাছাকাছি, বললেন ট্রাম্প