হোম > বিশ্ব

ট্রাম্পের সিউল সফরের আগ মুহূর্তে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া পৌঁছানোর ঠিক আগেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা নিশ্চিত করেছে পিয়ংইয়ং।

এর কিছুক্ষণ পরই উত্তর কোরিয়ায় পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসার কথা রয়েছে।

বিবিসির সিউল সংবাদদাতা জেক কওন বলেন, এই পরীক্ষাটি সম্ভবত উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডারকে বৈধতা দেয়ার একটি ছোট পদক্ষেপ মাত্র।

উত্তর কোরিয়ায় রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি উপরের দিকে উৎক্ষেপণ করা হয়, যা প্রায় সাত হাজার ৮০০ সেকেন্ড আকাশে উড়েছিল।

আজ বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সাথে বৈঠক করবেন ট্রাম্প।

এবারের এশিয়া সফরে চীনের প্রেসিডেন্টের সাথে ট্রাম্পের বৈঠকের বিষয়টি নিশ্চিত হলেও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে বৈঠকের ইঙ্গিত পাওয়া যায় নি।

যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের সবচেয়ে বড় দুইটি অর্থনৈতিক শক্তির দেশ। মার্কিন শুল্ক ইস্যুতে গত কয়েক মাস ধরে শক্তিধর দেশ দুইটির মধ্যে টানাপোড়েন চলছে।

এমন অবস্থার মধ্যে দক্ষিণ কোরিয়ার মাটিতে হলেও বৃহত্তর শক্তিধর দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠক এশিয়া অঞ্চলে বেশ গুরুত্ব পাচ্ছে।

ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন চীনের নেতা শি জিনপিংয়ের সাথে তার বৈঠকে অনেক সমস্যার সমাধান হবে।

সূত্র: বিবিসি বাংলা

এবার নৌবাহিনীকে পারমাণবিক ক্ষমতা জোরদারের নির্দেশ কিমের

লেবাননকে ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

আলবেনিয়ায় ক্ষোভের মুখে ট্রাম্প জামাতার বিলাসবহুল রিসোর্ট প্রকল্প

জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

অস্ত্র সমর্পণ না করার ঘোষণা হামাসের

কুয়েতের কাছে ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

পরমাণু গবেষণাগারে বিশেষজ্ঞদের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২২ শতাংশ অবশিষ্ট আছে: ট্রাম্প

কিম জং উনের মন জয়ে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

হামলা থেকে বাঁচতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান বাহরাইনের