হোম > বিশ্ব

ইরানের সামরিক কমান্ডারের বক্তব্যকে ‘মিথ্যা’ বলল যুক্তরাষ্ট্র

আলজাজিরা

ছবি: রয়টার্স

ইরানের সামরিক বাহিনীর এক কমান্ডারের দেওয়া বক্তব্যকে ‘পুরোপুরি মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের নৌবাহিনী এখন আর কার্যকর অবস্থায় নেই। দেশটির সামরিক কমান্ডারের দেওয়া তথ্যও বানোয়াট।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম বলেছে, ইরানের সামরিক কমান্ডার একাধিক মিথ্যা দাবি করেছেন। তার বক্তব্যের পুরো বিষয়টিই সাজানো ও মিথ্যা।

সেন্টকমের এই বক্তব্য ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানির বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া সাক্ষাৎকারের জবাব বলে মনে করা হচ্ছে।

ওই সাক্ষাৎকারে শাহরাম ইরানি দাবি করেন, ইরানের বন্দরগুলো সচল রয়েছে। দেশটির নৌবাহিনী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে চলাচলে সহায়তা করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভাঙার প্রচেষ্টাও চলছে।

তবে এসব দাবি প্রত্যাখ্যান করে সেন্টকম বলেছে, ‘ইরানের এখন আর কোনো নৌবাহিনী নেই। ইরানের সামরিক কমান্ডার যে পরিস্থিতির বর্ণনা দিয়েছেন, তা আরেকটি বানোয়াট মিথ্যা।’

এদিকে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের প্রথম দিনেই মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকনে হামলা চালানোর ইরানি দাবিও অস্বীকার করেছে সেন্টকম। তাদের দাবি, ইরানের হামলায় মার্কিন রণতরিটি কখনোই আঘাতপ্রাপ্ত হয়নি।

এএম

ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে কংগ্রেসের প্রতি মার্কিন সিনেটরের আহ্বান

৭২৬ হামলায় ১২১ হুথি যোদ্ধা হতাহত

গাজায় নিহত এমএসএফের দুই কর্মীকে ‘হামাস’ আখ্যা দিল ইসরাইল

মক্কা চুক্তির বৈঠকে ঐক্যবদ্ধ অবস্থানের কথা জানাল সৌদি আরব

ইতিহাস মুছে ফেলছে রাশিয়া, একে একে সরানো হচ্ছে স্তালিনের নির্যাতনের স্মৃতিচিহ্ন

ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান

বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বৈশ্বিক পোশাক ব্র্যান্ডগুলো, অর্ডার যাচ্ছে ভারতে

১৬৮ শিশু হত্যার কথা কখনো ভুলব না: পেজেশকিয়ান

মার্কিন বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড নেটওয়ার্কে হ্যাকারদের হানা

‘এই যুদ্ধে অনেক কিছু হারিয়েছি, সন্তানদের হারাতে চাই না’: গাজায় মায়ের আকুতি