হোম > বিশ্ব

গাজার মতো লেবাননেও যে পদক্ষেপ নিচ্ছে ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি: সিএনএন

গাজার মতো লেবাননেও তথাকথিত ‘হলুদ রেখা’ আরোপ করতে চাইছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) জ্যেষ্ঠ কর্মকর্তারা একথা জানান। এই এলাকার ভেতরে থাকা ৫৫টি লেবানিজ গ্রামে বাসিন্দাদের ফিরে আসার অনুমতি দেওয়া হবে না।

এই কৌশলটি গাজাকে বিভক্ত করার জন্য ব্যবহার করা হয়েছিল। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় তথাকথিত ‘হলুদ রেখা’ আরোপ করা হয়। এই এলাকায় গাজার বাসিন্দারা প্রবেশ করতে পারেন না।

আজ শনিবার এক ব্রিফিংয়ে আইডিএফের জ্যেষ্ঠ কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, ‘গাজার ‘হলুদ রেখা’ মডেলটি লেবাননেও অনুকরণ করা হবে। আইডিএফ ইতোমধ্যে একটি ‘হলুদ রেখা’ নির্ধারণ করেছে।’

আইডিএফ কর্মকর্তারা বলেন, এই এলাকার ভেতরে থাকা ৫৫টি লেবানিজ গ্রামে বাসিন্দাদের ফিরে আসার অনুমতি দেওয়া হবে না।

তারা আরো বলেন, ‘যুদ্ধবিরতির সময়েও আইডিএফ সেখানে অবকাঠামো ধ্বংস করা চালিয়ে যেতে পারবে।’

শুক্রবার ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেন, আইডিএফ ‘তাদের দখল করা সকল স্থানে নিয়ন্ত্রণ ধরে রাখবে।’

যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় দক্ষিণ লেবাননের অনেক বাসিন্দা বাড়ির দিকে ফিরতে শুরু করেছেন।

সূত্র: সিএনএন

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান